ভারত-পাকিস্তানের টেস্ট সিরিজ চান রোহিত

ক্রীড়া ডেস্ক

ভারত-পাকিস্তানের মধ্যে টেস্ট সিরিজ খেলার আগ্রহ প্রকাশ করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। তার মতে, বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বির মধ্যে টেস্ট সিরিজ হলে অসাধারন ব্যাপার হবে।

রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘদিন ধরেই দ্বিপাক্ষীক সিরিজ খেলছে না ভারত ও পাকিস্তান। ২০০৭ সালে সর্বশেষ টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে দুদল। সাদা বলের ফরম্যাটে একে অপরের বিপক্ষে আইসিসি বা এশিয়া কাপের মত টুর্নামেন্টে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। দুদলের ওই ম্যাচগুলোও হয় নিরপেক্ষ ভেন্যুতে।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক এডাম গিলক্রিস্ট এবং ইংল্যান্ডের মাইকেল ভনের সাথে ইউটিউবে চ্যাট শোতে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষীক সিরিজ নিয়ে নিজের আগ্রহের কথা প্রকাশ করেন রোহিত।

ভারত-পাকিস্তানের মধ্যকার লংগার ভার্সনের ম্যাচ টেস্ট ক্রিকেটের জন্য সহায়ক হবে কিনা, ভনের এমন প্রশ্নের উত্তরে রোহিত বলেন, ‘আমি পুরোপুরিভাবে তা বিশ্বাস করি।’

৩৬ বছর বয়সী রোহিত বলেন, ‘পাকিস্তান ভালো এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। দুর্দান্ত বোলিং লাইন আপ আছে তাদের। বিশেষ করে নিরপেক্ষ ভেন্যুতে খেলা হলে, অসাধারন হবে।’

তিনি আরও বলেন, ‘আমি খেলতে পছন্দ করবো। দু’দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তাই কেন সিরিজ হবে না?’

নিরপেক্ষ ভেন্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে সিরিজ আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করেছিলো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

২০১২ সাল থেকে কোন দ্বিপাক্ষিক সিরিজে একে অপরের মুখোমুখি হয়নি ভারত-পাকিস্তান।

গেল বছর এশিয়া কাপের ম্যাচ খেলতে পাকিস্তানের যেতে ভারত অস্বীকৃতি জানালে, তাদের ম্যাচগুলো শ্রীলংকার মাটিতে অনুষ্ঠিত হয়। তবে একই বছরের অক্টোবরে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে ঠিকই অংশ নিয়েছিলো পাকিস্তান। বিশ্বকাপের ওই ম্যাচটিই দু’দলের সর্বশেষ লড়াই।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্যাকেটবন্দি চিকিৎসা সরঞ্জাম যাচ্ছে ভাঙারির দোকানে— অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, বিগত সরকারের সময় ‘পরিকল্পনা ছাড়াই’ আমদানি করা চিকিৎসা যন্ত্রপাতি প্যাকেটবন্দি অবস্থায় ভাঙারির দোকানে যাচ্ছে।

১৬ ঘণ্টা আগে

বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেপ্তার ৩৩ হাজার, বেশিরভাগ মাদক মামলায়

গত আড়াই মাস ধরে চালানো ‘বিশেষ অভিযানে’ ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। এর মধ্যে মাদক-সংক্রান্ত মামলাতেই গ্রেপ্তার হয়েছেন ২০ হাজারের বেশি। আজ সোমবার পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৬ ঘণ্টা আগে

রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস ৪ দিনের রিমান্ডে

গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন আজ সোমবার এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কবীর হোসেন।

১৬ ঘণ্টা আগে

ভেজাল ওষুধ ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতি, সংসদে স্বাস্থ্যমন্ত্রী

তিনি বলেন, নকল ও ভেজাল ওষুধের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় দেশব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

১৭ ঘণ্টা আগে