ভেজাল ওষুধ ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতি, সংসদে স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সংসদে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ফাইল ছবি

ভেজাল, নকল ও নিম্নমানের ওষুধ উৎপাদন এবং বাজারজাতকরণ বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে বলেও জানান তিনি।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে দেশের ওষুধের মান নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপ ও চলমান কার্যক্রমের তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, নকল ও ভেজাল ওষুধের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় দেশব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ভেজাল ওষুধের উৎপাদন ও বিক্রি বন্ধে ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) নিয়মিত কাজ করছে। অধিদপ্তরের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা, ফার্মেসি ও ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানে পরিদর্শন এবং বাজার থেকে ওষুধের নমুনা সংগ্রহ করা হচ্ছে।

তিনি বলেন, সংগৃহীত নমুনা সরকারি পরীক্ষাগারে পাঠিয়ে ওষুধের গুণগত মান যাচাই করা হয়। নিয়মিত তদারকির পাশাপাশি কোথাও নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে বা ভেজালের তথ্য মিললে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাখাওয়াত হোসেন বলেন, ভেজাল ওষুধের চক্র নির্মূলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষায়িত ইউনিট ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সংসদে দেওয়া তথ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ধারাবাহিক অভিযানে বাজার থেকে বিপুল পরিমাণ নকল, ভেজাল ও নিম্নমানের ওষুধ জব্দ করা হয়েছে। পরে নিয়ম অনুযায়ী সেগুলো ধ্বংস করা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা, লাইসেন্স স্থগিত বা বাতিল এবং মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঝুঁকিপূর্ণ এলাকা ও প্রতিষ্ঠান চিহ্নিত করে ‘ঝুঁকিভিত্তিক নজরদারি’ আরও জোরদার করা হয়েছে বলেও সংসদকে জানান স্বাস্থ্যমন্ত্রী।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সন্ত্রাস-চাঁদাবাজি দমনে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে দেশ জুড়ে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার, মাদক চোরাচালান, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি।

৪ ঘণ্টা আগে

গুম প্রতিরোধে রাষ্ট্রীয় জবাবদিহি-কার্যকর সুরক্ষা নিশ্চিত জরুরি: আসক

গুম প্রতিরোধে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়; গুমের প্রতিটি অভিযোগের স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের সত্য জানার অধিকার নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

৪ ঘণ্টা আগে

ওআইসির নতুন মহাসচিব মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

তিন দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক কূটনীতিতে কাজ করা উলদ শেখ আহমেদ জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশ কিছু জটিল রাজনৈতিক ও নিরাপত্তা সংকট মোকাবিলায়ও তার অভিজ্ঞতা রয়েছে।

৬ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সতর্কবার্তায় বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

৭ ঘণ্টা আগে