প্রতিবেদক, রাজনীতি ডটকম

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা-প্রক্রিয়া সম্পন্ন করতে জরুরিভাবে ঢাকায় ফেরেন মোস্তাফিজুর রহমান। অবশেষে প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় আইপিএল খেলেতে গতকাল সন্ধ্যায় ভারতে গেছেন বাঁহাতি এই পেসার।
ঘরের মাঠ এম চিদাম্বারাম স্টেডিয়ামে সোমবার (৮ এপ্রিল) নিজেদের চতুর্থ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই। এই ম্যাচের একাদশে দেখা যেতে পারে মোস্তাফিজকে। কারণ অতীত অভিজ্ঞতায় ঘরের মাঠে বেশ কার্যকরী দ্য ফিজ।
জানা গেছে, আজ চেন্নাইয়ের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে ফিজের। এর পরেরদিন তাকে খেলানো হবে কিনা, সেটি নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর। ঘরের মাঠ বলেই ফিজের খেলার সম্ভাবনা রয়েছে। তার ওপর চার ম্যাচে টানা দ্বিতীয় হারে কিছুটা ব্যাকফুটে চলে গেছে চেন্নাই। তাই ফ্র্যাঞ্চাইজিটি দ্রুতই ফিজকে ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে।
এর আগের ম্যাচে মোস্তাফিজকে না পাওয়ার বিষয়টি নিয়ে কোচ ফ্লেমিং বলেন, ‘কোনো সন্দেহ নেই (তাকে মিস করেছি), তবে এটা আইপিএলের অংশ। সে এখানে নেই, ফলে ব্যবহারেরও সুযোগ নেই তাকে।’

শেখ হাসিনার এ সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, আমাদের মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে হুংকার ছাড়া হচ্ছে। বলা হচ্ছে, আত্মসমর্পণ করবেন। আমি আপনার (স্পিকার) মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই, যারা হুংকার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না।
১২ ঘণ্টা আগে
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১৫ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়নে সচিব কমিটি ষষ্ঠ সভায় বসবে। এ সভায় আগের পাঁচ বৈঠকের নানা সুপারিশ সমন্বয় করে চূড়ান্ত একটি সুপারিশ প্রণয়ন করা হতে পারে।
১২ ঘণ্টা আগে
প্রশ্নে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাস হয়েছে। এর আগেই প্রশ্নপত্র তৈরি ও মডারেশনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। প্রশ্ন মডারেশনের কাজ সাধারণত দুই বছর আগে থেকে শুরু করতে হয়। ফলে নতুন করে প্রশ্ন প্রস্তুতের সুযোগ ছিল না। আগের সরকারের সময় দায়িত্বে থাকা মডারেটররাই প
১৪ ঘণ্টা আগে
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬-এর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।
১৪ ঘণ্টা আগে