ক্রীড়া ডেস্ক

গুঞ্জনটাই সত্যি হলো। আল নাসরের কোচ হয়েছেন স্তেফানো পিওলি। সাবেক এসি মিলানের কোচকে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের ক্লাবটি।
এক বিবৃতি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আল নাসর লিখেছে, ‘পিওলি এখন নাসারবী।
প্রধান কোচ হিসেবে স্তেফানো পিওলিকে অভিনন্দন জানাচ্ছি।’ তাকে দায়িত্ব দিলেও কত বছরের জন্য দেওয়া হয়েছে, তা অবশ্য এখনো জানায়নি আল নাসর। দায়িত্ব নিয়ে আজ দলকে অনুশীলনও করিয়েছেন তিনি।
লুইস কাস্ত্রো ছাঁটাই হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল পর্তুগিজ কোচের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন পিওলি।
আজ আনুষ্ঠানিক ঘোষণা সেটাই প্রমাণিত হলো। গত মে মাসে এসি মিলানের কোচের পদ ছাড়েন ৫৮ বছর বয়সী ইতালির সাবেক ডিফেন্ডার। ২০২২ সালে মিলানকে সিরি আ জেতানো কোচ ২০০৩ সালে কোচিং ক্যারিয়ার শুরু করেন। মিলান ছাড়াও নগরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান, লাজিও, বোলোনিয়া ও ফিওরেন্টিনার দায়িত্ব পালন করেছেন।
ক্রিস্টিয়ানো রোনালদো যোগ দেওয়ার পর বরখাস্ত হওয়া তৃতীয় কোচ ছিলেন কাস্ত্রো। নতুন মৌসুমে তার অধীনে লিগ এবং আন্তর্জাতিক টুর্নামেন্টের শুরুটা ভালো না হওয়ায় চাকরি হারিয়েছেন কাস্ত্রো। এএফসি চ্যাম্পিয়নস লিগে ইরাকের ক্লাব আল শর্তার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়ার ম্যাচটি আল নাসরের ডাগআউটে তার শেষ ম্যাচ ছিল।

বিইআরসি মঙ্গলবার (৩০ জুন) এক বিশেষ সভায় দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত নিয়েছে। পরে রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টা তথা ১ জুলাই প্রথম প্রহর থেকে নতুন এ দাম দর কার্যকর হবে, বলবৎ থাকবে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত।
১৪ ঘণ্টা আগে
বার্তায় বলা হয়, ১ জুলাই থেকে বাংলাদেশের সব আইভ্যাকে সব ক্যাটাগরির ভিসার জন্য টাইম-স্লটভিত্তিক ভিসা আবেদন জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হচ্ছে। প্রতিটি আইভ্যাকের দৈনিক নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ধারণক্ষমতার ওপর ভিত্তি করে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ক্রমানুসারে টাইম স্লট বরাদ্দ করবে। অ্যাপয়েন্টমেন্ট বুকিং কর
১৪ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর ১২ মাসের বেশি সময় পার হয়েছে এবং যেসব কর্মী সৌদি আরবে নতুন যোগদান বা অন্য প্রতিষ্ঠানে ট্রান্সফারের ছয় মাস পার হলেও এখনো ওয়ার্ক পারমিট পাননি, তাদের চলতি পঞ্জিকা বছরের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়ন সম্পন্ন করতে হবে।
১৫ ঘণ্টা আগে
মঙ্গলবার (৩০ জুন) এ সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। তারা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানিয়েছে।
১৬ ঘণ্টা আগে