ফার্নেস অয়েলের দাম লিটারে কমলো ৪ টাকা ৪৪ পয়সা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সব ধরনের গ্রাহকের জন্য প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৪ টাকা ৪৪ পয়সা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর ফলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সরবরাহ করা প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১১৩ টাকা ৫৪ পয়সা কমে হচ্ছে ১০৯ টাকা ১০ পয়সা।

বিইআরসি মঙ্গলবার (৩০ জুন) এক বিশেষ সভায় দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত নিয়েছে। পরে রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টা তথা ১ জুলাই প্রথম প্রহর থেকে নতুন এ দাম দর কার্যকর হবে, বলবৎ থাকবে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত।

ফার্নেস অয়েলের নতুন এ দাম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), সরকারি ও বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং শিল্প কারখানাসহ সব ধরনের গ্রাহকের জন্য প্রযোজ্য হবে।

এর আগে গত মাসে ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ানো হয়েছিল ১৮ টাকা ৮৫ পয়সা। সেখান থেকে দাম আংশিক কমানো হলো।

আগে ফার্নেস তেলের দাম নির্ধারণ করত বিপিসি। অন্তর্বর্তী সরকার পরে বিধান পরিবর্তন করে এর দাম নির্ধারণের দায়িত্ব দেয় বিইআরসিকে। বিইআরসি গত ফেব্রুয়ারিতে প্রথম ফার্নেস অয়েলের দাম ঘোষণা করে। ওই সময় জারি করা আদেশ অনুযায়ী ফার্নেস তেলের দাম তিন মাস ভিত্তিতে বা প্রয়োজন অনুযায়ী সমন্বয়ের সুযোগ রয়েছে।

বিইআরসি বলছে, এর ধারাবাহিকতায় ১৩ মে থেকে ২৯ জুন পর্যন্ত সময়ে প্রকাশিত ফার্নেস অয়েলের প্ল্যাটস রেটের গড়, মে-জুনে আমদানি করা ক্রুড অয়েলের এফওবি মূল্য ও ডলারের বিনিময় হার বিবেচনায় জুলাই মাসের জন্য নতুন দর নির্ধারণ করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সন্ত্রাস-চাঁদাবাজি দমনে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে দেশ জুড়ে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার, মাদক চোরাচালান, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি।

১৩ ঘণ্টা আগে

গুম প্রতিরোধে রাষ্ট্রীয় জবাবদিহি-কার্যকর সুরক্ষা নিশ্চিত জরুরি: আসক

গুম প্রতিরোধে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়; গুমের প্রতিটি অভিযোগের স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের সত্য জানার অধিকার নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

১৪ ঘণ্টা আগে

ওআইসির নতুন মহাসচিব মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

তিন দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক কূটনীতিতে কাজ করা উলদ শেখ আহমেদ জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশ কিছু জটিল রাজনৈতিক ও নিরাপত্তা সংকট মোকাবিলায়ও তার অভিজ্ঞতা রয়েছে।

১৬ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সতর্কবার্তায় বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

১৭ ঘণ্টা আগে