বিপিএল ড্রাফট: রাজশাহীতে তাসকিন, ঢাকায় লিটন ও সিলেটে মাশরাফি

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট চলছে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। বিপিএলের এগারতম আসরের দল গোছানোর কাজ করছে বিপিএলের অংশগ্রহণকারী সাত দল। পুরোনো চার ফ্র্যাঞ্চাইজি— সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্সের সঙ্গে যোগ হয়েছে ঢাকা ক্যাপিটালস, দুর্বার রাজশাহী ও চট্টগ্রাম কিংস।

ড্রাফটে শুরুতে দলগুলোর ডাকের লটারি করা হয়। শুরুতে খেলোয়াড় ডাক পাওয়ার সুযোগ পায় দুর্বার রাজশাহী। দলটি লুফে নেয় তাসকিন আহমেদকে। এরপর চিত্রনায়ক শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস ডাক পাওয়ার সুযোগ পায়। তারা দলে নেয় লিটন কুমার দাসকে। তিনে চিটাগং কিংস ডাক পাওয়ার সুযোগ পেয়ে নিয়ে নেয় শামীম হোসেন পাটোয়ারীকে। এরপর খুলনা টাইগার্স দলে ভেড়ায় হাসান মাহমুদকে। পাঁচে ডাক পাওয়ার সুযোগ পেয়ে রংপুর রাইডার্স দলে নেয় নাহিদ রানাকে। এরপর সিলেট স্ট্রাইকার্স ছয়ে ও ফরচুন বরিশাল সাতে ডাক পাওয়ার সুযোগ পায়। তারা দলে নেয় যথাক্রমে রনি তালুকদার ও মাহমুদউল্লাহ রিয়াদকে।

দ্বিতীয় রাউন্ডে পেছন থেকে ক্রমানুসারে ডাক পাওয়ার সুযোগ পায়। ফরচুন বরিশাল তানভীর ইসলামকে, সিলেট স্ট্রাইকার্স মাশরাফি বিন মুর্তজাকে, রংপুর রাইডার্স সাইফ হাসানকে, খুলনা টাইগার্স নাঈম শেখকে, চিটাগং কিংস পারভেজ হোসেন ইমনকে, ঢাকা ক্যাপিটালস হাবিবুর রহমান সোহান ও দুর্বার রাজশাহী জিসান আলমকে দলে নেয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানির দাম বৃদ্ধি: কিলোমিটারে বাসভাড়া বাড়তে পারে ২০ পয়সা

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।

১৫ ঘণ্টা আগে

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেই, সংসদের অপেক্ষায় ইসি

নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।

১৬ ঘণ্টা আগে

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।

১৬ ঘণ্টা আগে
Advertisement