তাসকিনের চোটের বিষয়ে যা জানাল বিসিবি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৬: ১৮

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। তার বাম পায়ের অ্যাকিলিস টেন্ডনে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে।

এই সমস্যার মূল কারণ হলো অ্যাকিলিস টেন্ডনের নিচে হাড়ে অতিরিক্ত গঠন বা বোন গ্রোথ। এটি তাসকিনের সমস্যা তৈরি করছে বিপিএলের সময় থেকেই। এমনকি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সময়ও তিনি ব্যথা নিয়ে খেলেছেন। তখন যতটা ভাবা হয়েছিল, এখন সমস্যা তার চেয়ে অনেক বেশি।

বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আমরা তাসকিনের এমআরআই করেছি। তবে সেটা মূলত তথ্য সংরক্ষণের জন্য। যদি বিদেশে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিতে হয়, তাহলে এগুলো কাজে লাগবে। আমরা আগেই ওর চিকিৎসা শুরু করেছিলাম। সে বিপিএল থেকেই এই সমস্যা নিয়ে খেলছে, এমনকি চ্যাম্পিয়নস ট্রফিতেও।’

তিনি আরও বলেন, ‘আমরা এখন বিশ্বাস করি এইভাবে আর খেলা চালিয়ে যাওয়া যাবে না। যদি চালায়, তাহলে ভবিষ্যতে বড় সমস্যা হতে পারে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ওকে কিছুদিনের জন্য ক্রিকেট থেকে বিরত রাখতে এবং সঠিকভাবে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে।’

তবে চিকিৎসকরা এখনই অস্ত্রোপচারের পথে হাঁটছেন না। কারণ এতে ঝুঁকি বেশি এবং আগেও এমন সার্জারির পর কেউ সফলভাবে ক্রিকেটে ফিরেছেন, এমন নজির নেই।

ডা. দেবাশীষ বলেন, ‘এখন আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট করছি। সার্জারির কথা ভাবছি না। কারণ এটা বড় একটা প্রক্রিয়া। আমার ২৫-৩০ বছরের অভিজ্ঞতায় দেখিনি কেউ এই অপারেশনের পর আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পেরেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে এই ধরনের অপারেশন করার মতো সুবিধা বা অভিজ্ঞতা নেই। তাই আমরা এই নিয়ে তাড়াহুড়া করছি না। আপাতত আমরা ব্যথা কমানো ও পুনর্বাসন প্রক্রিয়ার দিকেই মনোযোগ দিচ্ছি।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সামাজিক অবক্ষয় রোধ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা করেই সাইবার আইন সংশোধন: তথ্যমন্ত্রী

আমাদের প্রধান কাজ এই সামাজিক অবক্ষয় রোধ এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা। এই দুটো বিষয়কে কোনো ধরনের সংঘাত ছাড়া কীভাবে সমন্বয় করা যায়, তা নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে।

৪ ঘণ্টা আগে

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

সাবেক অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

৬ ঘণ্টা আগে

ব্যয়বহুল প্রথম ফোল্ডিং আইফোন বাজারে, বড় জুয়া শুরু করল অ্যাপল?

টিম কুকের পদত্যাগের পর অ্যাপলের শীর্ষ পদে আসা টার্নাস বুধবার কোম্পানির বার্ষিক পণ্য উন্মোচন অনুষ্ঠানে প্রথম ফোল্ডেবল আইফোন উন্মোচন করেছেন। তবে অত্যন্ত চড়া দামের এই নতুন আইফোন বাজারে কতটা সাড়া ফেলবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা।

৭ ঘণ্টা আগে

মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত চিন্ময় দাস

চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বর্তমানে মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাটি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন। হাইকোর্ট থেকে চারটি মামলায় জামিন পেলেও অন্য মামলাগুলোতে গ্রেপ্তার থাকায় তিনি কারাগারে রয়েছেন।

৭ ঘণ্টা আগে
Advertisement