প্রতিবেদক, রাজনীতি ডটকম

চতুর্থ দিনে মাত্র ২৫ মিনিট ব্যাটিং করে অলআউট হয় বাংলাদেশ। সেঞ্চুরি মিস করে ৯৭ রানে আউট হন মেহেদি হাসান মিরাজ। তার ওই লড়াকু ইনিংসে ভর করে লাল-সবুজের প্রতিনিধিদের সংগ্রহ ছিল ৩০৭ রান। তাতে লিড দাঁড়ায় ১০৫। এই লক্ষ্য তাড়া করতে নেমে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ৭ উইকেটের জয় নিশ্চিত করেছে প্রোটিয়ারা।
মিরপুরে চতুর্থ দিনের তৃতীয় বলে আউট হন নাঈম হাসান। এরপর আর খুব বেশিদূর এগোয়নি বাংলাদেশের ইনিংস। আউট হন ১৬ রানে। এরপর আর বড় জুটি গড়তে পারেনি বাংলাদেশ। তাতে ইনিংস থামে ৩০৭ রানে। বাংলাদেশের হয়ে ৯৭ রান করেন মিরাজ। জাকের আলী অনিকের ব্যাটে আসে ৫৮ রান।
জবাবে, বৃষ্টির কথা মাথায় রেখে এক রকম ঝড়ো ব্যাটিং শুরু করেন প্রোটিয়াদের দুই ওপেনার এইডেন মার্করাম ও টনি ডি জর্জি। মার্করাম ২৭ বলে ২০ ও জর্জি ৫২ বলে করেন ৪১ রান। ডেভিড বেডিংহ্যাম ১৩ বলে করেন ১২ রান।
ট্রিস্টান স্টাবস ৩০ ও রায়ান রিকেলটন অপরাজিত ছিলেন ১ রানে। এই দুই ব্যাটার দক্ষিণ আফ্রিকার হয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী প্রোটিয়া।
তাদের এমন ওয়ানডে মানসিকতায় জয় পাওয়া খুব একটা কঠিন হয়নি প্রোটিয়াদের। প্রথম সেশনেই নিশ্চিত করে জয়। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নেন তাইজুল ইসলাম।

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।
৩ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
৩ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।
৪ ঘণ্টা আগে
বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।
৪ ঘণ্টা আগে