ডেস্ক, রাজনীতি ডটকম

কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি দিয়েই সাদা- আকাশী নীল জার্সি তুলে রাখবেন বিশ্বকাপজয়ী তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি আশা করছেন ডি মারিয়া কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে গোল করে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন।
৩৬ বছর বয়সী ডি মারিয়া, গত নভেম্বরে ১৫ বছর তার দেশের প্রতিনিধিত্ব করার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছিলেন। মেসির চাওয়া ২০২১ সালে ব্রাজিলের বিরুদ্ধে মহাদেশীয় শিরোপা জিততে এবং ২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জয়ের মতো এবারও ফাইনালের স্কোরশিটে ডি মারিয়ার নামটা যেন থাকে। এর আগে দুই ফাইনালেই ডি মারিয়া নিজের নাম তুলেছিলেন।
ডিরেক্ট টিভি স্পোর্টসকে মেসি বলেছেন, ‘কে জানে, হয়তো সে ফাইনালে আরেকটি গোল করবে যেমনটা সে আগের সব ফাইনালে করেছে। এটা দারুণ কিছু হবে। তার থেকে আমার চাওয়া এমনটাই।’
যদিও ডি মারিয়াকে এখনই হারাতে চান না মেসি। সামনে বিশ্বকাপের প্লে’অফ আছে। সেগুলোতে তাকে পেতে মুখিয়ে তিনি, ‘আমরা সব সময়ই তাকে বলে এসেছি সব কিছু যদি পক্ষে যায়…সামনে আমাদের প্লে’অফ আছে। যদিও ডি মারিয়া নিজের মতো করে সিদ্ধান্ত নিয়েছে। এখন পরিবর্তন করার কিছু নেই।’
১৪৪ আন্তর্জাতিক ম্যাচে ডি মারিয়া ৩১ গোল করেছেন। চারটি বিশ্বকাপ এবং ছয়টি কোপা আমেরিকা খেলেছেন আর্জেন্টিনার অন্যতম সেরা এই ফরোয়ার্ড। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকেও গোল করেছিলেন তিনি। নাইজেরিয়ার বিপক্ষে জেতা ম্যাচটিতে একমাত্র গোলটি ডি মারিয়াই করেছিলেন।
এদিকে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কোলানি জানিয়েছেন, ভবিষ্যতে ডি মারিয়ার সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনা নেই। সঙ্গে এ-ও জানিয়ে রেখেছে, সেরা একাদশে ডি মারিয়া থাকবেন কিনা তা এখনো নিশ্চিত নয়, ‘যদিও আমরা জানি এটাই হবে তার শেষ খেলা, আমরা সবসময় আগে সিদ্ধান্ত নেব কোনটা দলের জন্য সেরা কম্বিনেশন। যদি তাকে খেলতে হয় কারণ তাকে খেলতে-ই হবে…যদি আমরা তাকে না খেলার সিদ্ধান্ত নিই তাহলে আমাদেরকে ভিন্নভাবে চিন্তা করতে হবে। আমরা আশা করি যে, সবকিছু ঠিকঠাক হবে এবং অ্যাঞ্জেল সর্বোত্তম উপায়ে অবসর নিতে পারে।’

দক্ষিণ-পূর্বাঞ্চলেও বন্যার ঝুঁকি বাড়ছে। গোমতী, মুহুরি, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী ও খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নদীসংলগ্ন এলাকাও সাময়িকভাবে পানির নিচে চলে য
২ ঘণ্টা আগে
একই সঙ্গে দেশে উৎপাদিত ওষুধের মান নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, দেশে উৎপাদিত ওষুধের মান কোনো অংশেই কম নয়। বেশিরভাগ ওষুধই আন্তর্জাতিক মানের, যা এখন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।
২ ঘণ্টা আগে
নাহিদ ইসলামের বক্তব্য প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এটি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখা যেতে পারে এবং একজন রাজনৈতিক নেতা হিসেবে এমন মন্তব্য করার অধিকার তার রয়েছে। তবে গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন নেতার কাছ থেকে আরও দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করেন তিনি।
৩ ঘণ্টা আগে
দেশের সব সরকারি হাসপাতালগুলোতে এখন থেকে ডেঙ্গু রোগ নির্ণয়ে এনএস১ পরীক্ষা বিনামূল্যে করা হবে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা চালু থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
৩ ঘণ্টা আগে