সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: আইএসপিআর

প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬-এর কার্যক্রম পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার মানিকগঞ্জের সিংগাইরে ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়ার দায়িত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশিক্ষণ এলাকায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি) এবং ৯ পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম আসাদুল হক (এনডিসি, পিএসসি)।

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: আইএসপিআর
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: আইএসপিআর

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের অবস্থান, রণকৌশলের প্রয়োগ, সমরাস্ত্রের ব্যবহার এবং বিভিন্ন বাস্তবধর্মী প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং চলমান প্রশিক্ষণের মান, পেশাদারত্ব ও অপারেশনাল প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।

সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি দেশের মানুষের গভীর আস্থা রয়েছে। তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: আইএসপিআর
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: আইএসপিআর

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম (পিএসসি, জি), ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

একই সঙ্গে দেশে উৎপাদিত ওষুধের মান নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, দেশে উৎপাদিত ওষুধের মান কোনো অংশেই কম নয়। বেশিরভাগ ওষুধই আন্তর্জাতিক মানের, যা এখন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

৩ ঘণ্টা আগে

সাভারে বিস্ফোরণ: নাহিদের কাছে আরও ‘দায়িত্বশীল মন্তব্য’ চান উপদেষ্টা জাহেদ

নাহিদ ইসলামের বক্তব্য প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এটি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখা যেতে পারে এবং একজন রাজনৈতিক নেতা হিসেবে এমন মন্তব্য করার অধিকার তার রয়েছে। তবে গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন নেতার কাছ থেকে আরও দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করেন তিনি।

৩ ঘণ্টা আগে

সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করা যাবে বিনামূল্যে

দেশের সব সরকারি হাসপাতালগুলোতে এখন থেকে ডেঙ্গু রোগ নির্ণয়ে এনএস১ পরীক্ষা বিনামূল্যে করা হবে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা চালু থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

৩ ঘণ্টা আগে

জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী

গ্রীষ্মকালীন মহড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে সেনানিবাসে ফিরে পূর্ণোদ্যমে ন

৩ ঘণ্টা আগে