প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টা দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ সময় হতে পারে। ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে তিস্তাসহ কয়েকটি নদীর পানি দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে। এতে অন্তত ১২ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, আগামী এক থেকে তিন দিনের মধ্যে নীলফামারী ও লালমনিরহাটে তিস্তা নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে। একই সময়ে ধরলা ও দুধকুমার নদীর পানিও লালমনিরহাট ও কুড়িগ্রামের কিছু এলাকায় সতর্কসীমায় পৌঁছাতে পারে।
দক্ষিণ-পূর্বাঞ্চলেও বন্যার ঝুঁকি বাড়ছে। গোমতী, মুহুরি, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী ও খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নদীসংলগ্ন এলাকাও সাময়িকভাবে পানির নিচে চলে যেতে পারে।
উত্তর-পূর্বাঞ্চলেও একই ধরনের পরিস্থিতির আশঙ্কা করছে পূর্বাভাস কেন্দ্র। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহের কয়েকটি নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানানো হয়েছে।
এ পরিস্থিতির পেছনে টানা ভারী বৃষ্টিপাতকে দায়ী করছে সংস্থাটি। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২৫৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে। একই সময়ে ভারতের মেঘালয়, ত্রিপুরা ও আসামেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে, যার প্রভাব উজানের নদীগুলোর পানিতে পড়ছে।
এদিকে উড়িষ্যা ও দক্ষিণ ঝাড়খণ্ডের মৌসুমি নিম্নচাপ দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হলেও আগামী চার দিন চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং ভারতের সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
তবে স্বস্তির খবর হলো, ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা ও পদ্মাসহ দেশের প্রধান নদ-নদীগুলো আপাতত বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত পর্যবেক্ষণে কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি।
রাজনীতি/আরআইআর

দেশের সব সরকারি হাসপাতালগুলোতে এখন থেকে ডেঙ্গু রোগ নির্ণয়ে এনএস১ পরীক্ষা বিনামূল্যে করা হবে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা চালু থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
গ্রীষ্মকালীন মহড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে সেনানিবাসে ফিরে পূর্ণোদ্যমে ন
২ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
২ ঘণ্টা আগে
শিশুদের মননশীল গঠনে স্কুলপর্যায়ে শিগগিরই বই পড়া কর্মসূচি চালু করছে সরকার। মঙ্গলবার (৭ জুলাই) সকালে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এই তথ্য জানান।
২ ঘণ্টা আগে