মেসি-সুয়ারেজের গোলে মিয়ামির জয়

ডেস্ক, রাজনীতি ডটকম

পাঁচ ম্যাচ পর অবশেষে জয়ে ফিরল ইন্টার মিয়ামি। মিয়ামির জয়ে ফেরার দিনে গোল করেছেন দলের মূল তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। দুই বড় তারকার স্কোর করার দিনে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে মিয়ামি।

যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) অ্যাওয়ে ম্যাচে তাক লাগানো গোল করেন মেসি। বক্সের বাইরে থেকে লম্বা ও জোরালো শটে স্পোর্টিং কানসাসের জালে বল জমা করেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা। চলতি মৌসুমে মিয়ামির হয়ে এটি পঞ্চম গোল মেসির।

৫ গোলের থ্রিলার ম্যাচের শুরুটা করে অবশ্য স্পোটিং কানসাসই। ম্যাচের ৬ মিনিটেই মিয়ামির জালে বল জমা করেন এরিক থম্ময়। এদিন আরও একটি গোল করেন এরিক। সেটি ম্যাচের ৫৮ মিনিটে।

কানসাসের প্রথম গোলটি মিয়ামি শোধ করে ১৮ মিনিটে। গোলটি করেন দিয়োগো গোমেজ। এরপর ৫১ মিনিটে মেসির দুর্দান্ত গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মিয়ামি। এরপর এরিকের গোলে সমতায় ফেরে স্পোর্টিং কানসাস।

৭১ মিনিটে মিয়ামির জয়সূচক গোলটি করেন সুয়ারেজ। গোমেজের অ্যাসিস্টে গোল করেন উরুগুয়ে তারকা। এই ম্যাচে গ্যালারি ছিল দর্শকঠাসা। প্রায় ৭৩ হাজার দর্শকদের অবশ্য দারুণ একটি ম্যাচ উপহার দিয়েছেন মেসি-সুয়ারেজ। স্পোর্টিং কানসাসের ঘরের মাঠ মিসৌরির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ম্যাচটি।

দর্শক উপস্থিতি এদিন ২৮ বছরের ইতিহাস ভেঙে দিয়েছে। ২৮ বছর ধরে স্পোর্টিং কানসাসের কোনো ম্যাচে এত দর্শক হয়নি। এ ছাড়া এমএলএসের কোনো ম্যাচে দর্শক উপস্থিতিতেও রেকর্ড করেছে এটি। এমএলএসের ইতিহাসে একক কোনো ম্যাচে চতুর্থ সর্বোচ্চ উপস্থিতি এটি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবেন তরুণ উদ্যোক্তারা: প্রধানমন্ত্রী

২ ঘণ্টা আগে

এল নিনো: বন্যা-খরা ও রোগের চরম ঝুঁকিতে বাংলাদেশসহ ৬ দেশ

আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) সতর্ক করেছে, বাংলাদেশসহ ছয়টি দেশ ভয়াবহ বন্যা, খরা ও রোগব্যাধির উচ্চ ঝুঁকিতে রয়েছে। এমন সময় এই সতর্কতা এল, যখন এসব দেশের অনেকগুলোই আগে থেকেই মানবিক সংকট, খাদ্যনিরাপত্তাহীনতা ও জলবায়ুজনিত দুর্যোগের সঙ্গে লড়াই করছে।

৩ ঘণ্টা আগে

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৪ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, এদিন বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে এবং সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এর ফলে ওইসব এলাকার সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। শাহবাগ, সায়েন্সল্যাব মোড় ছাড়াও মিরপুর এলাকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

৪ ঘণ্টা আগে