ডেস্ক, রাজনীতি ডটকম

ঘূর্ণিঝড় দানার প্রভাবে চতুর্থ দিনের খেলা শুরু নিয়ে শঙ্কা ছিল। সকাল থেকে আকাশে মেঘ, এক-দু ফোঁটা করে বৃষ্টিও। তবে আলো স্বল্পতা না থাকায় শঙ্কা কাটিয়ে দিনের খেলা শুরু হতেই সাজঘরে ফেরেন স্পিনার নাঈম হাসান। মেহেদী মিরাজের সেঞ্চুরি অনিশ্চয়তায় পড়ে যায়। পরে শেষ ব্যাটার হিসেবে সেঞ্চুরির ঠিক আগে স্লিপে ক্যাচ দিয়েছেন মিরাজ।
বাংলাদেশ দ্বিতীয় ওভারে ৮৮.৫ ওভারে ৩০৭ রানে অলআউট হয়েছে। মিরাজ ৯৭ রান করে আউট হয়েছেন। বাংলাদেশ জয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে ১০৬ রানের লক্ষ্য দিয়েছে।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৮৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৮ রান তুলে তৃতীয় দিন শেষ করে। মিরাজ ৮৫ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিন সকালে মাত্র ১১ রানে ৩ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ। সেখান থেকে মেহেদী মিরাজ ও জাকের আলী ১৩৮ রানের জুটি গড়েন। অভিষেক টেস্টে ৫৮ রান করেন তিনি।
প্রথম ইনিংসে ১০৬ রান করে বাংলাদেশ। জবাবে ৩০৮ রান করে দক্ষিণ আফ্রিকা। প্রথমদিন তারা ৩৪ রানের লিড নিতেই ৬ উইকেট হারায়। সেখান থেকে উইকেটরক্ষক ব্যাটার কাইল ভেরায়েনে ও পেস অলরাউন্ডার ওয়ান মুলদার ১১৯ রানের জুটি গড়ে ম্যাচ বাংলাদেশের নাগালের বাহিরে নিয়ে যান। মুলদার ৫৪ রান করে ফিরলেও ভারায়েনে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে ১১৪ রানে থামেন। এছাড়া ডিন পিডিট ৩২ রান যোগ করেন।
প্রথম ইনিংসে বাংলাদেশ দলের হয়ে দারুণ বোলিং করেছেন তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ। প্রথম দিন প্রোটিয়াদের ৬ উইকেটের ৫টিই নেন তাইজুল। ক্যারিয়ারের ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। পেসার হাসান নেন ৩ উইকেট। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসু রাবাদা ও মুলদার ৩টি করে উইকেট নেন। স্পিনার কেশব মহারাজ নেন ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে রাবাদা নিয়েছেন ৪ উইকেট।

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।
৩ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
৩ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।
৪ ঘণ্টা আগে
বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।
৪ ঘণ্টা আগে