মেসি-মার্টিনেজের জোড়া গোলে আর্জেন্টিনার জয়

ডেস্ক, রাজনীতি ডটকম

মেসি-মার্টিনেজের জোড়া গোলে আন্তর্জাতিক প্রীতি জয় পেয়েছে আর্জেন্টিনা। শনিবার (১৫ জুন) যুক্তরাষ্ট্রের ফেড এক্সফিল্ডে গুয়াতেমালাকে ৪-১ গোলে হারিয়ে কোপা আমেরিকার প্রস্তুতি সারলো আলবেসেলেস্তেরা।

ম্যাচের শুরুতেই লিসান্দ্রো মার্টিনেজের ভুলে আত্মঘাতী গোল হজম করে আর্জেন্টিনা। তবে ১২ মিনিটে বিশ্ব চ্যাম্পিয়নদের সমতায় ফেরান লিওনেল মেসি। ৩৯ মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধেও ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখে স্কালোনির শিষ্যরা।

৬৬ মিনিটে গুয়াতেমালা জাল খুঁজে নিয়ে নিজের দ্বিতীয় গোল আদায় করেন মার্টিনেজ। ৭৭ মিনিটে বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসির গোলে বড় ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে নেমে আরও দাপট দেখাতে থাকে লিওনেল স্কালোনির শিষ্যরা। বিরতির পর পুরো ম্যাচেই একই আধিপত্য দেখায় আর্জেন্টাইন খেলোয়াড়রা। তাদের এমন দাপটে বলই পাচ্ছিল না গুয়েতেমালার খেলোয়াড়রা। আক্রমণের পর আক্রমণ চালালেও তৃতীয় গোল পেতে ৬৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় স্কালোনির দলকে। এবার নিজের জোড়া গোলে দলকে ৩-১-এর লিড এনে দেন মার্টিনেজ। এই গোলে সহায়তা করেন ইন্টার মায়ামির তারকা মেসি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যা-ঘূর্ণিঝড়ে ৫ বছরে ৪১ হাজার কোটি টাকার ক্ষতি: সংসদে ত্রাণমন্ত্রী

বন্যা ও ঘূর্ণিঝড়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে প্রায় ৪১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

৫ ঘণ্টা আগে

‘সংকটে’ আবাসন খাত, সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্বান রিহ্যাবের

নির্মাণ ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্ন জটিলতায় দেশের আবাসন খাত ‘গভীর সংকটে’ পড়েছে বলে দাবি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। খাতটিকে টিকিয়ে রাখতে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্

৬ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিশুর শ্বাসনালী কেটে হত্যায় আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ৮ বছর বয়সী শিশু ইরা মনিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নৃশংস এ হত্যকাণ্ডের চার মাসের মাথায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

৬ ঘণ্টা আগে

শিশু ধর্ষণ-হত্যা: ৩ আসামির ফাঁসির রায়, একজনের কারাদণ্ড

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার দায়ে চার আসামির তিনজনকে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

৯ ঘণ্টা আগে