ছুটি নিয়ে ফেরেননি, ‘পলাতক’ বিবেচনায় বরখাস্ত ৪ পুলিশ কর্মকর্তা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
পুলিশ হেডকোয়ার্টার্স। ছবি: সংগৃহীত

ছুটি শেষে দীর্ঘদিন পরও কর্মস্থলে না ফেরায় ‘পলাতক বিবেচনায়’ পুলিশের চার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন— অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস ও জুয়েল চাকমা, সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান ও আফজালুন নেছা।

এর মধ্যে আফজালুন নেছা ২০১৭ সাল থেকে কর্মস্থলে হাজির হননি। বাকি তিনজন জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন সময় ছুটি নিয়েছিলেন, পরে আর যোগ দেননি।

বৃহস্পতিবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের কথা জানানো হয়। বলা হয়, তারা ছুটি শেষে কর্মস্থলে হাজির হননি। পরে এ বিষয়ক পুরো প্রক্রিয়া শেষ করে তাদের বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, একাধিক কারণ দর্শানোর নোটিসের পরেও কেউ জবাব দেননি। পরে তাদের বিরুদ্ধে করা বিভাগীয় মামলার প্রেক্ষিতে ‘অসদাচরণ’ ও ‘পলায়নের’ অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী তাদেরকে বরখাস্ত করা হয়েছে।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে একই কারণে বরখাস্ত করা হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সম্পত্তি হস্তান্তর আইন পাস, ‘কোরআন-সুন্নাহবিরোধী’ আখ্যায় বিরোধী দলের ওয়াকআউট

বিরোধীদলীয় সংসদ সদস্যরা বিলটি চলতি অধিবেশনে পাস না করে ইসলামিক ফাউন্ডেশন ও শরিয়াহ বিশেষজ্ঞদের মতামত নেওয়ার দাবি জানান। তবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, নতুন এ পদ্ধতি মুসলিম আইনের হেবা নয়। হেবা বা অন্য কোনো আইনে স্বীকৃত সম্পত্তি হস্তান্তরের পদ্ধতিও এতে বাধাগ্রস্ত হবে না।

১২ ঘণ্টা আগে

মা হারালেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান

জানাজার আগে উপস্থিত মুসল্লিদের কাছে মায়ের জন্য দোয়া চান লিয়াকত আলী খাঁন মুকুল। মায়ের জীবনের কথা স্মরণ করে তিনি বলেন, তার মা হজ ও ওমরাহ পালন করেছেন। মহান আল্লাহ যেন তার জীবনের সব ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

১৩ ঘণ্টা আগে

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পরীক্ষকের, শোকাহত বিএসটিআই

মিশা খাতুনের মৃত্যুতে বিএসটিআই পরিবার গভীর শোক জানিয়েছে। বিএসটিআই এক বার্তায় বলেছে, এ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে একটি মেধাবী ও সম্ভাবনাময় তরুণ জীবনের স্বপ্নযাত্রা অকালে থেমে গেল।

১৪ ঘণ্টা আগে

৬ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা, অর্ধেকের বেশি জনতায়

রাষ্ট্র-মালিকানাধীন ছয় ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় দেড় লাখ কোটি টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংকে, যেখানে ঋণের পরিমাণ ছয় ব্যাংকের মোট খেলাপি ঋণের অর্ধেকের বেশি।

১৮ ঘণ্টা আগে
Advertisement