চার সংসদীয় আসনে নতুন পোস্টাল ব্যালট ছাপাচ্ছে ইসি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আদালতের নির্দেশনায় প্রার্থিতায় পরিবর্তন আসায় দেশের ৪টি সংসদীয় আসনে নতুন করে প্রায় সাড়ে ১১ হাজার পোস্টাল ব্যালট ছাপাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। যশোর-৪, চট্টগ্রাম-২, রংপুর-১ ও রংপুর-৪ আসনে এসব ব্যালট ছাপানো হচ্ছে। এসব আসনের জন্য আগে ছাপানো পোস্টাল ব্যালট বাতিল করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। জানা যায়, সোমবার পর্যন্ত প্রবাসী ৪ লাখ ৬৪ হাজার ভোটার ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট দিয়েছেন।

ইসির ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, সোমবার বেলা ১১টা পর্যন্ত এক লাখ ৯৪ হাজার ৯১৪টি পোস্টাল ব্যালট পৌঁছেছে।

পোস্টাল ব্যালটের অ্যাপের তথ্য বলছে, মোট ৪ লাখ ৬৪ হাজার ২২৫ জন প্রবাসী এরই মধ্যে ভোট দিয়েছেন। তার মধ্যে ৪ লাখ ১৮ হাজার ৯৬২টি ব্যালট সংশ্লিষ্ট দেশের ডাক বাক্সে জমা হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। সোমবার সকাল পর্যন্ত ব্যালট হাতে পেয়েছেন ৫ লাখ ২২ হাজার ৩১৫ প্রবাসী।

ইসি সূত্রে জানা যায়, প্রতীক বরাদ্দের পরও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে-বিপক্ষে আদালতে শতাধিক আপিল হয়েছে। এসব প্রার্থীর মধ্যে অনেকে প্রার্থিতা ফিরে পেয়েছেন। সে কারণে দেশের ভেতরের ভোটারদের জন্য পোস্টাল ব্যালট ছাপাতে দেরি হয়েছে। উল্লেখিত চারটি আসনের ব্যালট ছাপার পরই আদালতের নির্দেশ আসে। চট্টগ্রাম-২ আসনের পোস্টাল ব্যালট এরই মধ্যে ছাপানো শেষ হয়েছে। অন্য তিনটি আসনের পোস্টাল ব্যালট ছাপানোর কাজ চলমান।

প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‌‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বলেন, যশোর-৪ আসনের ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছে দেওয়া হয়। সেগুলো আবার স্থগিত করা হয়েছে। আর দু-তিনটি আসনের পোস্টাল ব্যালট ছাপাতে হচ্ছে নতুন করে।

জানা যায়, যশোর-৪ আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে আবেদন করেন ১ হাজার ২৬৪ জন প্রবাসী। ইসি তাদের সবাইকে ভোট দেওয়ার জন্য অনুমোদন দেয়। একইভাবে চট্টগ্রাম-২ আসনে ১ হাজার ৩৭৬ জন, রংপুর-১ আসনে ২ হাজার ৯৮৭ জন এবং রংপুর-৪ আসনে ৩ হাজার ৯৪৪ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। তাদের সবার পোস্টাল ব্যালট ছাপানোর কাজ সম্পন্ন করেছিল ইসি।

ইসি সূত্র জানায়, প্রতীক বরাদ্দের পর থেকে সংস্থাটি আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় ছিল। যেসব আসনে প্রার্থিতা ফিরে পাওয়ার বা বাদ যাওয়ার সম্ভাবনা ছিল, সেসব আসনে পোস্টাল ব্যালট দেরিতে ছাপানো হয়। এমনও ঘটেছে যে পোস্টাল ব্যালট ছাপতে বলার পর আবার সেটা থামানো হয়েছে। পরিস্থিতি বুঝে আবার ছাপতে বলা হয়েছে। এদিকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য আসনভিত্তিক প্রার্থীদের নাম ও প্রতীক সংবলিত ব্যালট পেপার রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো শুরু করেছে ইসি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নাগরিক সেবা সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক-ডিএসসিসির চুক্তি

নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।

১৬ ঘণ্টা আগে

ঢাকার বনানীতে দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।

১৬ ঘণ্টা আগে

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের কথা জানালেন প্রধানমন্ত্রী

দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান

১৭ ঘণ্টা আগে

দাম কমেছে এলপিজির, বেড়েছে সয়াবিনের

এলপিজির দামে কিছুটা স্বস্তি মিললেও সয়াবিন তেলের দামে বাড়ল চাপ। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে বোতলে ভরা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে।

১৮ ঘণ্টা আগে
Advertisement