ডেস্ক, রাজনীতি ডটকম

সাকিব আল হাসানের বিশ্বাস ছিল, দেশের মাটিতে খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারবেন। এ জন্য নিজের ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। ভেবেছিলেন, জাতি ক্ষমা করে দেবে। বাস্তবে দেখা গেল, সাকিবের চাওয়া মতো কিছুই হয়নি। উল্টো দেশের ছাত্র সমাজ তাঁকে ফ্যাসিবাদের দোসর মনে করে। গতকালসহ দু’দিন ধরেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে প্রতিবাদী সমাবেশ হচ্ছে। স্টেডিয়ামের দেয়ালে দেয়ালে সাকিববিরোধী স্লোগানে ছেয়ে গেছে। এমন বিক্ষোভের কারণে ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি’ এড়াতে সাকিবকে দেশে আসতে নিষেধ করা হয়। তাই জনরোষের কারণে শেষপর্যন্ত দেশের মাটিতে পা রাখতে পারেননি দেশসেরা এই ক্রিকেটার।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ জানিয়েছেন দেশের খ্যাতিমান ক্রিকেট কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি লিখেছেন, ‘দেশের প্রতি, দেশের মানুষের প্রতি কখনই এতো রাগ বা কষ্ট লাগে নাই, আজ কেন যেন লাগছে। আমরা মানুষ কী কখন ও নিজেরা ভুল করি না, কেউ অনুতপ্ত হলে তাঁকে একটা সুযোগ দেওয়া উচিত। কিন্তু আমরা কেমন যেন হয়ে যাচ্ছি মানুষ হিসেবে, দয়া-মায়া জিনিসটা আমাদের মধ্যে থেকে উঠে গেছে। ’
‘একটা মানুষ দেশের জন্য ১৭টা বছর কিছু না কিছু করেছে, আজ ক্রিকেট বিশ্ব আমাদের একটু সম্মান করে কাদের জন্য? তারা ক্রিকেট মাঠে নামতে পারবে না, এই কান্না তো সবাই দেখবে না, রাজনীতি করছে বলে এরা খুনি? এদের সঙ্গে মিশেছেন, এরা কত মানুষের ভাত-কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে জানেন আপনি? এরা কত অসহায় মানুষের চিকিৎসা করিয়েছে সেটা কি জানেন?’
জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক সাকিব ও মাশরাফি বিন মুর্তজা আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। তাদের দুজনের নামেই মামলা হয়েছে। সাকিব এখনও দেশে ফেরেননি। মাশরাফিও আছেন আত্মগোপনে। দুজনের এমন অবস্থা নিয়েও আফসোস করেন সালাউদ্দিন।
তিনি লিখেছেন, ‘তারা স্ট্যাটাস না দেওয়ার কারণে আজ শত্রু, যখন মাশরাফি ৫ টা অপারেশন করে দেশের জন্য লড়াই করছে তা কি দেখছেন, সাকিব যে আঙুলে চিড় নিয়ে বোলিং করে গেছে, তামিম এক হাতে ব্যাটিং করে গেছে কাদের জন্য?’
‘দেশ কে সবাই কম বেশি ভালোবাসে, এদের ভালোবাসাটা হয়তো দেখা যায়ও না, তাদের কাছ থেকে দেখেছি, তারা মানুষের উপকার ছাড়া কারো ক্ষতি করেনি, তারা খুনি না। খুব কষ্ট পাচ্ছি এদের কে মাঠ থেকে বিদায় দেখতে পাব না, মানুষকে মাফ করুন, আল্লাহ আমাদের অনেক অপরাধ মাফ করে দেবেন, আমরা সবাই কম বেশি অপরাধী, সম্মান কাউকে দিলে আপনিও সম্মানিত হবেন। ’

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।
৯ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
১০ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।
১০ ঘণ্টা আগে
বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।
১১ ঘণ্টা আগে