বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে আফগানরা

ডেস্ক, রাজনীতি ডটকম

বাঁচা-মরার ম্যাচে সেমিফাইনালের আশা নিয়ে মাঠে নামছে আফগানিস্তান-ইংল্যান্ড। এমন ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টুর্নামেন্টের অষ্টম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়।

টস জিতে হাসমতউল্লাহ শাহিদি আগে ব্যাটিং করার পাশাপাশি জানিয়েছেন, ‘উইকেট দেখে ভালো মনে হচ্ছে। দ্বিতীয় ইনিংসে স্পিন ভালো কাজ করবে এবং কিছুটা ধীরগতিরও হবে। শিশির পড়ার বিষয়টা অনিশ্চিত। কখনো এটির প্রভাব থাকে, কখনো থাকে না। উইকেট ধীরগতির হয়ে যাবে এটি নিশ্চিত। গত ম্যাচে আমরা ভালো জায়গায় বোলিং করিনি। আমরা আগে একাদশ নিয়েই মাঠে নামছি।’

টস হেরে ইংলিশ অধিনায়ক জশ বাটলার বলেন, ‘গত ম্যাচে শিশিরের প্রভাব ছিল এবং আলোর নীচে এটি স্কিড করেছিল। আমরাও আগে ব্যাটিং করতে চেয়েছিলাম। দারুণভাবে ব্যাটে বল আসে এখানে। এক পরিবর্তন নিয়ে মাঠে নামছি। চোটের কারণে কার্স একাদশের বাইরে, দলে এসেছে ওভারটন। সবার দক্ষতা আছে বেশ এবং প্রত্যাশাও অনেকবেশি।’

ইংল্যান্ড একাদশ

ফিল সল্ট, বেন ডাকেট, জেমি স্মিথ, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।

আফগানিস্তান একাদশ

ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, নুর আহমেদ, ফজলহক ফারুকি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

৮ ঘণ্টা আগে

দুর্নীতির ‘প্রাথমিক সত্যতা’ বক্তব্য প্রত্যাহারে দুদক কর্মকর্তাকে আইনি নোটিশ আসিফের

আসিফ মাহমুদের দাবি, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই দুদকের জনসংযোগ কর্মকর্তার এমন বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়াল শুরু হয়। এতে অভিযোগগুলো যেন ইতোমধ্যেই প্রমাণিত— জনমনে এমন একটি ধারণা তৈরির সুযোগ সৃষ্টি হয়। এর ফলে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি

২০ ঘণ্টা আগে

ফায়ারিং অনুশীলনে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।

১ দিন আগে

কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে পিডিবি। কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। চাহিদা অনুযায়ী একসময় এখান থেকে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের

১ দিন আগে
Advertisement