সাংবাদিক জাকারিয়া কাজলের জানাজা ও দাফন অনুষ্ঠিত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০: ৪৮
প্রয়াত সাংবাদিক জাকারিয়া কাজল। ছবি: সংগৃহীত

গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজলকে বিদায় জানিয়েছেন তার স্বজন, গুণগ্রাহী ও সাংবাদিক সমাজ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মরহুমের পৃথক জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

জাতীয় প্রেস ক্লাবে জানাজা শুরুর আগে ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই ও ব্র্যাকের মিডিয়া রিলেশন্স কমিউনিকেশন বিভাগের লিড আ ন ম গোলাম কিবরিয়া।

শনিবার বেলা ১টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক জাকারিয়া কাজলের জানাজা অনুষ্ঠিত হয় হয়। ছবি: সংগৃহীত
শনিবার বেলা ১টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক জাকারিয়া কাজলের জানাজা অনুষ্ঠিত হয় হয়। ছবি: সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাবের পর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য জাকারিয়া কাজলের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় ডিআরইউ প্রাঙ্গণে সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিতি ছিলেন।

এ সময় সাংবাদিক জাকারিয়া কাজলের মৃত্যুতে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বক্তব্য রাখেন। তারা মরহুমের রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মো. শহীদুল ইসলাম, সহ-সভাপতি রফিক মোহাম্মদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ও ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সাধারণ সম্পাদক আখতার হোসেন, ইআরএফের সভাপতি দৌলত আক্তার মালা প্রমুখ।

জানাজা শেষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে ফুলেল শ্রদ্ধার মাধ্যমে শেষ বিদায় জানিয়ে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। ছবি: সংগৃহীত
জানাজা শেষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে ফুলেল শ্রদ্ধার মাধ্যমে শেষ বিদায় জানিয়ে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। ছবি: সংগৃহীত

জানাজা শেষে ফুলেল শ্রদ্ধার মাধ্যমে শেষ বিদায় জানিয়ে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।

এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউর অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক রফিক মৃধা এবং কার্যনির্বাহী সদস্য মাহফুজ সাদি (মো. মাহফুজুর রহমান), আল-আমিন আজাদ ও সুমন চৌধুরী।

দেশের প্রবীণ এই সাংবাদিক গত শুক্রবার বেলা সাড়ে ৩টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

দীর্ঘদিন ধরে তিনি লিভার, কিডনি, হৃদরোগ এবং ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক জাকারিয়া কাজল ১৯৫৯ সালের ১৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর করেন তিনি। কর্মজীবনে তিনি দৈনিক আজাদ, অবজারভার, ইনকিলাব, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, যমুনা টেলিভিশন ও বাংলা টিভির হেড অব নিউজ হিসেবে কাজ করেছেন।

এ ছাড়া অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাবেক সভাপতি কাজল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বও পালন করেছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ: ৪ লাখ পরীক্ষার্থীর সাড়ে ১০ লাখ আবেদন

ফল প্রকাশের পরদিন ১১ আগস্ট থেকে আশানুরূপ ফল না পাওয়া শিক্ষার্থীদের পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। গতকাল সোমবার পর্যন্ত এ আবেদনের সুযোগ পেয়েছেন পরীক্ষার্থীরা। প্রতিটি পত্রের ফল পুনর্নিরীক্ষণের জন্য পরীক্ষার্থীদের ১৫০ টাকা করে ফি দিতে হয়েছে।

১২ ঘণ্টা আগে

দেশে সারের সংকট নেই, চাহিদার অতিরিক্ত মজুত: কৃষিমন্ত্রী

সরকারের প্রথম ১৮০ দিনে কৃষি মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতি ‘সন্তোষজনক’ বলে মন্তব্য করেন কৃষিমন্ত্রী। কৃষি উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ সুবিধা সম্প্রসারণ এবং প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে দেশ পর্যায়ক্রমে কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

১২ ঘণ্টা আগে

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে

এর আগে সোমবার রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে কাশেমকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার ইন্সপেক্টর আবদুল হান্নান মঙ্গলবার তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন।

১৩ ঘণ্টা আগে

পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেমের পদত্যাগ

মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পিএসসি সচিবালয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন জানিয়ে কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, “চেয়ারম্যান স্যারের পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে।”

১৩ ঘণ্টা আগে