২৪ ঘণ্টার মধ্যে বাসস এমডিকে পদত্যাগের আল্টিমেটাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদের অশোভন ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন আয়োজন করেছে পেশাদার সাংবাদিকদের বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

শনিবার বেলা ১টায় ডিআরইউ প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচি থেকে তার পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। বক্তারা মাহবুব মোর্শেদের বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড তুলে ধরে তার অবিলম্বে পদত্যাগ এবং ক্ষমা প্রার্থনার দাবি জানান।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে। তিনি ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা প্রার্থনা ও পদত্যাগ না করলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন অভিযোগ করেন, স্বাধীনতার পর বাসসের এমডি হিসেবে এমন কেউ আসেননি যাকে সাংবাদিক সমাজ চেনে না। বর্তমান এমডিকে নির্দিষ্ট স্বার্থে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মাহবুব মোর্শেদের পাসপোর্ট জব্দেরও আহ্বান জানান এবং ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না হলে যৌথ কর্মসূচি ঘোষণা করার সতর্কতা দেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহীদুল ইসলাম বলেন, অপরিচিত একজন ব্যক্তিকে জাতীয় প্রতিষ্ঠানের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার কর্মকাণ্ড সাংবাদিক সমাজের কাছে অগ্রহণযোগ্য। সম্প্রতি ডিআরইউ সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সাংবাদিকের সঙ্গে তার আচরণও আপত্তিকর হয়েছে।

ডিইউজে সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি সাংবাদিক সংগঠন ও নেতাদের প্রতি কটূক্তি ও অবমাননাকর আচরণ করেছেন। অবিলম্বে তাকে অপসারণ করতে হবে। না হলে সব সাংবাদিক সংগঠন ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করাবেন।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ডিআরইউ যুগ্ম সম্পাদক জাফর ইকবাল, ডিইউজ সহসভাপতি রফিক মোহাম্মদ, ডিআরইউর সাবেক সহসভাপতি গাজী আনোয়ার, সাবেক দপ্তর সম্পাদক কাওসার আজম, ডিইউজ দপ্তর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ, ক্র্যাব যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম রাজী, বাসস জহিরুল হক রানা ও ডিআরইউ সদস্য মতলু মল্লিক।

এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ’র সহ-সভাপতি মেহদী আজাদ মাসুম, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, প্রচার সম্পাদক মিজান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মাহফুজ সাদি, আল-আমিন আজাদ ও সুমন চৌধুরী।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নাগরিক সেবা সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক-ডিএসসিসির চুক্তি

নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।

১৫ ঘণ্টা আগে

ঢাকার বনানীতে দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।

১৫ ঘণ্টা আগে

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের কথা জানালেন প্রধানমন্ত্রী

দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান

১৬ ঘণ্টা আগে

দাম কমেছে এলপিজির, বেড়েছে সয়াবিনের

এলপিজির দামে কিছুটা স্বস্তি মিললেও সয়াবিন তেলের দামে বাড়ল চাপ। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে বোতলে ভরা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে।

১৭ ঘণ্টা আগে
Advertisement