রিজওয়ানকে টি-টোয়েন্টি ক্রিকেটের ব্র্যাডম্যান বললেন আফ্রিদি

ক্রীড় ডেস্ক

সতীর্থ মোহাম্মদ রিজওয়ানকে টি-টোয়েন্টি ক্রিকেটের ডন ব্র্যাডম্যান বলে অভিহিত করেছেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সংক্ষিপ্ত সংস্করনে দ্রুত ৩ হাজার রানের বিশ্ব রেকর্ড গড়েন রিজওয়ান।

তার এমন অর্জনের প্রশংসা করতে গিয়ে আফ্রিদি জানান, টি-টোয়েন্টির ব্র্যাডম্যান ও পাকিস্তানের সুপারম্যান রিজওয়ান।

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৪ বলে ৪টি চার ও ১টি ছক্কায় অনবদ্য ৪৫ রান করেন রিজওয়ান। এই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টিতে অষ্টম ও পাকিস্তানের দ্বিতীয় ব্যাটার হিসেবে ৩ হাজার রান পূর্ণ করেন তিনি। সেই সাথে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের ৭৯তম ইনিংসে দ্রুততম ৩ হাজার রানের রেকর্ডের জন্ম দেন রিজওয়ান। এতে ভেঙে যায় ভারতের বিরাট কোহলি ও নিজ দলের অধিনায়ক বাবর আজমের রেকর্ড। কোহলি ও বাবর ৮১ ইনিংসে ৩ হাজার রান করেছিলেন।

এমন রেকর্ডের পর রিজওয়ানকে প্রশংসায় ভাসিয়েছেন আফ্রিদি। তার মতে, টি-টোয়েন্টিকে প্রভাবিত করেছে রিজওয়ান অনেক ক্রিকেটারেরই অনুপ্রেরণা তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রিজওয়ান সম্পর্কে আফ্রিদি লিখেছেন, ‘৩ হাজার রানের জন্য টি-টোয়েন্টি ক্রিকেটের ব্র্যাডম্যান এবং পাকিস্তানের সুপারম্যান মোহাম্মদ রিজওয়ানকে শুভেচ্ছা। আপনার প্রভাব এই খেলাকে পরিবর্তন করেছে, সমালোচকদের চুপ করিয়ে দিয়েছে। উড়তে থাকো চ্যাম্পিয়ন। আপনি অনেকের জন্যই অনুপ্রেরণা।’

২০১৫ সালে বাংলাদেশ সফরে টি-টোয়েন্টিতে অভিষেক হয় রিজওয়ানের। ক্যারিয়ারের প্রথমদিকে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। প্রথম হাফ-সেঞ্চুরির জন্য ১৮ ইনিংস অপেক্ষা করতে হয় তাকে। তবে সময়ের সাথে সাথে তিন ফরম্যাটেই এখন পাকিস্তানের অন্যতম ভরসার নাম রিজওয়ান।

৯৩টি টি-টোয়েন্টিতে ১২৭ স্ট্রাইক রেট ও প্রায় ৫০ গড়ে ১টি সেঞ্চুরি ও ২৬টি হাফ-সেঞ্চুরিতে ৩০৪৮ রান করেছেন ৩১ বছর বয়সী রিজওয়ান। ৩০ টেস্টে ১৬১৬ রান ও ৭৪ ওয়ানডেতে ২০৮৮ রান করেছেন তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেপ্তার ৩৩ হাজার, বেশিরভাগ মাদক মামলায়

গত আড়াই মাস ধরে চালানো ‘বিশেষ অভিযানে’ ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। এর মধ্যে মাদক-সংক্রান্ত মামলাতেই গ্রেপ্তার হয়েছেন ২০ হাজারের বেশি। আজ সোমবার পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১২ ঘণ্টা আগে

রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস ৪ দিনের রিমান্ডে

গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন আজ সোমবার এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কবীর হোসেন।

১৩ ঘণ্টা আগে

ভেজাল ওষুধ ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতি, সংসদে স্বাস্থ্যমন্ত্রী

তিনি বলেন, নকল ও ভেজাল ওষুধের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় দেশব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

১৩ ঘণ্টা আগে

বন্যা-ধসে মৃত্যু বেড়ে ৫৪, পানিবন্দি দেড় লাখের বেশি পরিবার

দেশে অতি বৃষ্টি, পাহাড়ি ঢলে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ৭ জেলায় এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে দেড় লাখের বেশি পরিবার। এ ছাড়া বন্যাকবলিত জেলাগুলোতে বর্তমানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কিছুটা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে।

১৩ ঘণ্টা আগে