ডেস্ক, রাজনীতি ডটকম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু এই মুহূর্তে দেশে ফেরা হচ্ছে না বিশ্বসেরা এই অলরাউন্ডারের। তাই তার পরিবর্তে হাসান মুরাদকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি।
এনিয়ে দ্বিতীয়বার জাতীয় দলে ডাক পেলেন মুরাদ। বাঁহাতি এই স্পিনার গত বছর নিউজিল্যান্ড সিরিজে দলের সঙ্গে থাকলেও খেলা হয়নি। ২০২০ সালে যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। কক্সবাজার থেকে উঠে আসা ২৩ বছর বয়সী এই স্পিনার ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৫০ ইনিংসে তার শিকার ১৩৬ উইকেট। ১২ বার পাঁচ বা ততোধিক উইকেট পেয়েছেন তরুণ এই স্পিনার।
সাকিবের না থাকা ও মুরাদের অন্তর্ভুক্তি নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘আমরা জেনেছি, সাকিবকে প্রথম টেস্টে পাওয়া যাচ্ছে না। তিনি তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে আছেন, তবু তার মতো সামর্থ্যবান কেউ আমাদের নেই। তবে হাসান মুরাদ ধারাবাহিকভাবে প্রথম শ্রেণির ক্রিকেটে পারফরম্যান্স করে যাচ্ছেন। তাছাড়া তিনি আমাদের সিস্টেমের মধ্যেই ছিলেন। তার বোলিং আমাদের দলকে ভারসাম্যপূর্ণ করবে, বিশেষ করে হোম কন্ডিশনে। আমি আশা করি তার যে সামর্থ্য আছে, সেটির প্রয়োগ ঘটাতে পারবেন তিনি।’
সাকিবের আসাটা ঠিকঠাকই ছিল। তিনি যুক্তরাষ্ট্র থেকে রওনা দিয়েছিলেন বৃহস্পতিবার। কিন্তু দুবাইয়ে নেমে আর দেশের বিমান ধরেননি। দেশ থেকে নিরাপত্তার বিষয়ে সবুজ সঙ্কেত না পাওয়ার কারণে সাকিব আসেননি। তার দেশে ফেরার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাকে দেশে আসতে নিষেধ করে সরকার। তাদের মতামতকে গুরুত্ব দিয়ে সাকিব ফিরে গেছেন যুক্তরাষ্ট্রে।
দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু হতে বাকি দুইদিন। আগামী সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, হাসান মুরাদ, লিটন দাস, তাইজুল ইসলাম, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসিকন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।
৯ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
১০ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।
১০ ঘণ্টা আগে
বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।
১১ ঘণ্টা আগে