এবার সাকিবকে ফেরানোর দাবিতে ভক্তদের মিছিল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাকিব আল হাসান দেশে নেই। আনুষ্ঠানিকভাবে তাকে বাদ দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড থেকে। কিন্তু তবুও যেন থামছে না সাকিবকে নিয়ে আলোচনা।

বৃহস্পতিবার সাকিবকে দল থেকে বাদ দিতে মিরপুরে মিছিল হয়। এরপর বিসিবিকে স্মারকলিপিও দেন ‘মিরপুরের ছাত্র জনতা’ প্রতিনিধিরা। সরকার পক্ষ থেকে পরে জানানো হয়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাকিবকে দেশে আসতে নিষেধ করা হয়েছে।

শুক্রবার স্টেডিয়ামের দুই নম্বর গেটে এবার সাকিবকে ফেরানোর দাবিতে মিছিল হয়েছে। জুমার নামাজের পর থেকে জড়ো হতে থাকেন নিজেদের ‘সাকিবিয়ান’ দাবি করা কিছু তরুণ। ‘স্ট্যান্ড উইথ সাকিব’ স্লোগান দিতে থাকেন তারা।

তাদের হাতে ‘বাংলার নবাব সাকিব আল হাসানকে নিয়ে কোনো রকম ষড়যন্ত্র আমরা সাকিবিয়ানরা মেনে নেব না’ লেখা ব্যানারও ছিল। এসময় সাকিবকে দেশে ফিরিয়ে তাকে মাঠ থেকে অবসর দেওয়া, দেশে ঢোকা ও বের হওয়াসহ চার দফা দাবি জানান তারা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানির দাম বৃদ্ধি: কিলোমিটারে বাসভাড়া বাড়তে পারে ২০ পয়সা

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।

৯ ঘণ্টা আগে

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

১০ ঘণ্টা আগে

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেই, সংসদের অপেক্ষায় ইসি

নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।

১০ ঘণ্টা আগে

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।

১১ ঘণ্টা আগে
Advertisement