ক্রীড়া ডেস্ক

চেন্নাই টেস্টে আরেকটি হতাশার দিন পার করল বাংলাদেশ। শুরুর দিনের মতো বোলিংটা দারুণ হলেও ব্যাটিংয়ে রীতিমতো ধস নামে সফরকারীদের। ভারতের বিপরীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৪৯ রানেই গুঁটিয়ে যায় বাংলাদেশ। এমনকি এড়াতে পারেনি ফলোঅনও।
এর আগে প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয়েছিল ভারত। দিনের তৃতীয় সেশনে লিড নিয়ে ব্যাট করতে নেমে পুঁজি আরও শক্ত করে নিয়েছে ভারত। দ্বিতীয় দিনের খেলা ভারত শেষ করেছে ৩ উইকেটে ৮৩ রান করে। ৩৩ রান নিয়ে উইকেটে আছেন শুভমান গিল। তার সঙ্গী ঋষভ পন্তের রান ১২। ভারত এগিয়ে আছে ৩০৮ রানে। বলা যায়, রানপাহাড়ে চাপা পড়ার শঙ্কা নিয়ে দিন পার করল বাংলাদেশ।
বাংলাদেশকে ফলো অনে না পাঠিয়ে ২২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেন রোহিত শর্মারা। যশস্বী জয়সোয়াল ১০, অধিনায়ক রোহিত ৫ ও বিরাট কোহলি ১৭ রান করে আউট হন। তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ পেয়েছেন একটি করে উইকেট।

রাজধানীর যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
জুলাই আন্দোলন দমনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শুধু ‘নির্লিপ্ত দর্শক’ ছিলেন না, বরং ‘বেআইনি দমন-পীড়নে’ সক্রিয় অংশগ্রহণ ও উসকানি দিয়েছিলেন বলে রায়ের পর্যবেক্ষণে তুলে ধরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
১৩ ঘণ্টা আগে
তার অসুস্থতার খবর জানার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তার সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালে গিয়ে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
১৫ ঘণ্টা আগে
ইরান সরকারের আমন্ত্রণে আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. মনির হোসেন এ তথ্য জানান।
১৬ ঘণ্টা আগে