টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ০০

টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। আজ বৃহস্পতিবার কানপুরে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন টাাইগার অলরাউন্ডার। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামার একদিন আগে এমন ঘোষণা দিলেন ৩৭ বছর বয়সী এই তারকা ক্রিকেটার। ফলে ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেই।

বেশ লম্বা সময় ধরেই দেশের বাইরে আছেন সাকিব। অবশ্য এই সময়টায় বাংলাদেশও ঘরের মাটিতে কোনো ম্যাচ খেলেনি। তবে আগামী অক্টোবরে দুটি টেস্ট খেলতে ঢাকায় আসবে দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে ইতি টানার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। যদিও দেশের মাটিতে খেলতে পারবেন কি না তা নিয়েও রয়েছে শঙ্কা, যেহেতু এখন তার নামে হত্যা মামলা হয়েছে।

সাকিব বলেন, ‘দেশের সমর্থকদের সামনে টেস্ট ক্যারিয়ার শেষ করাটা উপযুক্ত হবে বলে মনে হচ্ছে আমার। বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে এবং এই ফরম্যাটের শেষটা আমি ঘরের মাঠেই খেলতে চাই। আমি বিসিবির কাছে নিজের শেষ টেস্টটি মিরপুরে খেলার ইচ্ছা প্রকাশ করেছি। যদি তা না হয়, তাহলে কানপুরে ভারতের বিপক্ষে ম্যাচটিই হবে আমার শেষ টেস্ট। ’

‘ইতোমধ্যেই বিশ্বকাপে আমি আমার শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছি বলে মনে করি। বিসিবির সঙ্গে আমার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে এবং ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে মনে হয়েছে এটাই সঠিক সময় সরে দাঁড়ানোর। কোনো আক্ষেপ রেখে আমি এই সিদ্ধান্ত নিইনি। ’

টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ৭০টি ম্যাচ খেলেছেন সাকিব। ২০০৭ সালে অভিষেকের পর থেকে ৫ সেঞ্চুরি ও ৩১ ফিফটিসহ ৩৮.৩৩ গড়ে ৪ হাজার ৬০০ রান করেছেন তিনি। এছাড়া বল হাতে শিকার করেছেন ২৪২ উইকেট। এর মধ্যে ফাইফার পেয়েছেন ১৯ বার ও ম্যাচে ১০ উইকেট নিয়েছেন দুবার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৯ ম্যাচ খেলে নিজের ঝুলিতে যোগ করেছেন ২ হাজার ৫৫১ রান ও ১৪৯ উইকেট।

রাজনীতিতে সম্পৃক্ত হওয়া, আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে বিতর্ক, শেয়ারবাজার কেলেঙ্কারিতে নাম আসা, বিভিন্ন রকম জরিমানার মুখে পড়াসহ ব্যক্তিগত আচার-ব্যবহার নিয়ে সমালোচিত হন সাকিব আল হাসান।

সাকিব আল হাসান ১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসেন সাকিব। সাকিবকে সর্বকালের সেরা বাংলাদেশি ক্রিকেটার ভাবা হয়। তাঁর রেকর্ড, অর্জনের কারণে এর সঙ্গে দ্বিমত পোষণ করবেন খুব কম মানুষই। দুর্দান্ত ব্যাটিং, বুদ্ধিদীপ্ত বোলিং, সঙ্গে অসাধারণ ফিল্ডিং সব মিলিয়ে আক্ষরিক অর্থেই সাকিব অলরাউন্ডার। শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও এ সময়ের সেরা অলরাউন্ডারদের একজন সাকিব।

একাধিক হত্যা মামলার আসামি সাকিব ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফেরেননি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ধর্ষণ মামলা বৃদ্ধির ‘কারণ’ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

এর আগে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা আলোচনায় অংশ নিয়ে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সবাই আগ্রহ নিয়ে শোনেন, তবে সেই বক্তব্যের প্রতিফলন যদি মাঠপর্যায়ে দেখা যেত, তাহলে ছাঁটাই প্রস্তাব আনতে হতো না।

৪ ঘণ্টা আগে

মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার আহ্বান

সংগঠনটির দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, মব সহিংসতা, পেশাজীবীদের হয়রানি, গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা, চিকিৎসাসেবায় বিঘ্ন এবং রাজনৈতিক সহিংসতাসহ বিভিন্ন ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এসব ঘটনার নিরপেক্ষ

৪ ঘণ্টা আগে

হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ আদেশ দেন। মামলার পাঁচ আসামি বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। তাদের মধ্যে এ বি এম ফজলে করিম চৌধুরীসহ পাঁচজনকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়।

৬ ঘণ্টা আগে

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

৬ ঘণ্টা আগে