ডেস্ক, রাজনীতি ডটকম

চেন্নাই টেস্টের প্রথম ইনিংসেই হার লেখা হয়ে গিয়েছিল বাংলাদেশের কপালে। ভারতের ৩৭৬ রানের জবাবে ১৪৯ রানে গুঁটিয়ে যাওয়া বাংলাদেশকে ফলোঅনে না পাঠিয়ে ৫১৫ রানের টার্গেট ছুড়ে ভারত। ম্যাচ জিততে রীতিমতো ইতিহাস গড়তে হতো বাংলাদেশকে।
সেটা যে সম্ভব নয়; তা এক রকম জানাই ছিল। প্রত্যাশা ছিল কেবলই লড়াইয়ের। সেই লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশ। চতুর্থ দিনে ৬ উইকেট হাতে রেখে ব্যাট করতে নামা বাংলাদেশ পার করতে পারেননি সকালের সেশনটাও। ম্যাচ হেরেছে ২৮০ রানের বিশাল ব্যবধানে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ পিছিয়ে পড়েছে ০-১ ব্যবধানে। সিরিজের শেষ টেস্ট ২৭ সেপ্টেম্বর।
চতুর্থ দিনে ৪ উইকেটে ১৫৮ রানে দিন শুরু করা বাংলাদেশকে এদিন স্বপ্ন দেখাচ্ছিল সাকিব-শান্ত জুটি। মনে হচ্ছিল হারলেও অন্তত লড়াই করবে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি সাকিব ২৫ রানে সাজঘরের পথ ধরলে। খানিক পর ফিরে যান ফর্মে থাকা লিটন।
অশ্বিন-জাদেজার ঘূর্ণিতে দিশেহারা হয়ে ভুল করে বসেন মেহেদী হাসান মিরাজও। তখনও উইকেটে টিকে আছেন শান্ত। তবে মিরাজের পর আর টিকতে পারেননি তিনি। জাদেজার শিকার হয়ে ৮২ রান করে ফিরতে হয় তাকে। এরপর বাংলাদেশের ইনিংস থামে ২৩৪ রানে।
এর আগে, ৩ উইকেটে ৮১ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিং শুরু করেছিল ভারত। শুভমান গিল এবং রিশাভ পান্তের জোড়া সেঞ্চুরিতে তারা বাংলাদেশের জন্য রানের পাহাড় তৈরি করে। ১১৯ রানে অপরাজিত থাকেন গিল, ১০৯ রান আসে ২১ মাস পর সাদা পোশাকের ক্রিকেটে ফেরা পান্ত। তাদের ব্যাটিং বীরত্বে ৪ উইকেটে ২৮৭ রান নিয়ে ইনিংস ঘোষণা করেন রোহিত শর্মা।
১০৩ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। তবে চেন্নাই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ২১ ওভার বল করে ১২৯ রান খরচ করলেও কোনো উইকেট পাননি সাকিব আল হাসান।
রেকর্ড ৫১৫ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা মন্দ হয়নি। জাকির হাসান ও সাদমান ইসলামের উদ্বোধনী জুটিতে আসে ৬২ রান। তবে ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন দুই ওপেনার। ৩৩ রানে জাকিরের উইকেট শিকার করেন জশপ্রীত বুমরাহ। ৩৫ রানে সাদমানকে সাজঘরের পথ চেনান অশ্বিন।
তিনে নেমে ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে অভিজ্ঞ মুশফিক-মুমিনুলরা তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। বাংলাদেশের চার উইকেটের তিনটিই ঝুলিতে পুরেছেন অশ্বিন। চতুর্থ দিনে আরও ৩ উইকেট তুলেন অশ্বিন। জাদেজা শিকার করেন ৩ উইকেট।

রাজধানীর যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
জুলাই আন্দোলন দমনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শুধু ‘নির্লিপ্ত দর্শক’ ছিলেন না, বরং ‘বেআইনি দমন-পীড়নে’ সক্রিয় অংশগ্রহণ ও উসকানি দিয়েছিলেন বলে রায়ের পর্যবেক্ষণে তুলে ধরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
১০ ঘণ্টা আগে
তার অসুস্থতার খবর জানার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তার সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালে গিয়ে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
১১ ঘণ্টা আগে
ইরান সরকারের আমন্ত্রণে আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. মনির হোসেন এ তথ্য জানান।
১২ ঘণ্টা আগে