সাফ নারী চ্যাম্পিয়নশিপ

পাকিস্তানকে হারালেই সেমিফাইনাল নিশ্চিত বাংলাদেশের

ডেস্ক, রাজনীতি ডটকম

মেয়েদের সাফের গত আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান। এবার অবশ্য দল ভারী করেই নেপালে এসেছে পাকিস্তানের মেয়েরা। দলে যোগ হয়েছেন আটজন প্রবাসী ফুটবলার। এর পরও প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে খাদের কিনারায় তারা।

আজ বাংলাদেশের বিপক্ষে হারলেই বিদায় ঘণ্টা বেজে যাবে তাদের। মহাগুরুত্বপূর্ণ ম্যাচ বলেই জিততে চাইবে তারা। গত আসরে পাকিস্তানকে ছয় গোলে হারালেও বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন এবার তাদের হালকাভাবে নিচ্ছেন না। প্রতিপক্ষকে নিয়ে বেশ সতর্ক অবস্থানে এই ফরোয়ার্ড।

পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্যের কথা জানিয়েছেন সাবিনা, ‘পাকিস্তান গতবারের চেয়ে এবার অনেক অনেক ভালো দল। ভারতের সঙ্গে হারলেও সমান তালে খেলার চেষ্টা করেছে। আমার কাছে মনে হয়েছে, গতবারের চেয়ে এবার পাকিস্তান দলে বিস্তর ফারাক। ম্যাচ সহজ হবে না, আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ।

যেহেতু প্রথম ম্যাচ জিতলে সেমিফাইনাল নিশ্চিত হবে, চেষ্টা থাকবে (জয়ের), সেই লক্ষ্য নিয়েই মাঠে নামব।’ ভারতের বিপক্ষে পাকিস্তান যে কৌশলে খেলেছে তাতে আজ দশরথ স্টেডিয়ামে বাংলাদেশের রক্ষণভাগকে কঠিন পরীক্ষাই দিতে হতে পারে। সুহা হিরানি, কাইলা মারিয়ারা আক্রমণে ভারতকে বেশ চাপে রেখেছিল। সাবিনা খাতুনও লড়াকু ম্যাচের সম্ভাবনাই দেখছেন, ‘প্রতিপক্ষ দল ভালো হলে, প্রতিদ্বন্দ্বিতা বাড়লেই খেলোয়াড়দের উন্নতি হয়। এই জায়গা থেকে আমারও মনে হয়, তাদের সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানির দাম বৃদ্ধি: কিলোমিটারে বাসভাড়া বাড়তে পারে ২০ পয়সা

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।

৮ ঘণ্টা আগে

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

৯ ঘণ্টা আগে

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেই, সংসদের অপেক্ষায় ইসি

নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।

৯ ঘণ্টা আগে

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।

১০ ঘণ্টা আগে
Advertisement