টিকে থাকার লড়াইয়ে ব্যাটিংয়ে টাইগাররা, একাদশে মাহমুদুল্লাহ-নাহিদ

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এ ম্যাচে টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড।

শিরোপার লড়াইয়ে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। সেই লড়াইয়ে আগের ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এসেছে। পেসার তানজিম সাকিবের বদলে দলে ঢুকেছেন তরুণ গতি সেনসেশন নাহিদ রানা। অন্যদিকে আগের ম্যাচের ওপেনার সৌম্য সরকারের জায়গায় একাদশে এসেছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ‘এ’ গ্রুপের চতুর্থ ম্যাচে মাঠে নামছে নাজমুল হোসেন শান্ত ও তার বাহিনী। প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে ব্যাকফুটে রয়েছে তারা। অন্যদিকে প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে কিছুটা হলেও নির্ভার রয়েছে কিউইরা।

টসের পর টাইগার ক্যাপ্টেন শান্ত বলেন, ভারতের সঙ্গে ব্যাটিংয়ে শুরুর বিপর্যয়ের পরেও যেভাবে দল ঘুরে দাঁড়িয়ে লড়াই করেছে, তাতে তারা যথেষ্ট আত্মবিশ্বাস পেয়েছেন। শিরোপার লড়াইয়ে টিকে থাকতে জয়ের লক্ষ্যেই তারা খেলবেন।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ

উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ম্যাট হেনরি ও উইল ও’রোর্ক।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

৯ ঘণ্টা আগে

দুর্নীতির ‘প্রাথমিক সত্যতা’ বক্তব্য প্রত্যাহারে দুদক কর্মকর্তাকে আইনি নোটিশ আসিফের

আসিফ মাহমুদের দাবি, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই দুদকের জনসংযোগ কর্মকর্তার এমন বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়াল শুরু হয়। এতে অভিযোগগুলো যেন ইতোমধ্যেই প্রমাণিত— জনমনে এমন একটি ধারণা তৈরির সুযোগ সৃষ্টি হয়। এর ফলে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি

১ দিন আগে

ফায়ারিং অনুশীলনে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।

১ দিন আগে

কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে পিডিবি। কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। চাহিদা অনুযায়ী একসময় এখান থেকে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের

১ দিন আগে
Advertisement