বাংলাদেশে এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ বুধবার ঢাকায় পা রেখেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। বুধবার (১৬ অক্টোবর) সকাল ৯টার কিছুক্ষণ আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে প্রোটিয়ারা।

স্পিনার কেশভ মহারাজের সঙ্গে স্কোয়াডে আছেন আরও দুই স্পিনার সেনুরান মুত্তুস্বামী এবং ড্যান পিড। তাদের পেস আক্রমণও যথেষ্ট সমৃদ্ধ। অভিজ্ঞ কাগিসো রাবাদার সঙ্গে আছেন লুঙ্গি এনগিডি, ড্যান প্যাটারসন ও অলরাউন্ডার উইয়ান মুল্ডার। এই সিরিজে প্রোটিয়া দলে নতুন মুখ ম্যাথু ব্রিটজ।

আগামী ২১ অক্টোবর থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড: এইডেন মার্করাম (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিটজকে, টনি ডি জর্জি, কেশভ মহারাজ, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুস্যামি, ড্যান পিটারসন, ড্যান পিট, কাগিসো রাবাদা, ট্রিস্টিয়ান স্টাবস, রায়ান রিকেলটন ও কাইল ভেরেইনে, ডিওয়াল্ড ব্রেভিস ও লুঙ্গি এনগিডি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানির দাম বৃদ্ধি: কিলোমিটারে বাসভাড়া বাড়তে পারে ২০ পয়সা

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।

১২ ঘণ্টা আগে

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

১৩ ঘণ্টা আগে

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেই, সংসদের অপেক্ষায় ইসি

নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।

১৩ ঘণ্টা আগে

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।

১৪ ঘণ্টা আগে
Advertisement