বাঘের আক্রমণে জিম্বাবুয়ের ক্রিকেটার আহত

ডেস্ক, রাজনীতি ডটকম

চিতাবাঘের আক্রমণে জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার গাই হুইটাল আহত হয়েছেন। তার মাথায় ও হাতে আক্রমণ করেছে হিংস্র প্রাণীটি। এতে মারাত্মকভাবে আহত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ক্ষত থেকে হুইটালকে সারিয়ে তুলতে তার মাথায় ও হাতে অস্ত্রপচার করা হয়েছে। তবে ৫১ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার এখন বিপদমুক্ত বলে জানা গেছে।

জিম্বাবুয়ের হয়ে ১৯৯৩-২০০৩ সাল পর্যন্ত জিম্বাবুয়ের হয়ে খেলেছেন হুইটাল। জাতীয় দলের জার্সিতে ৪৬ টেস্ট ও ১৪৭টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি।

গত মঙ্গলবার হুইটালের আহত হওয়ার খবর জানিয়েছেন তার স্ত্রী হান্না হুইটাল। এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান তিনি। আহত হওয়ার পর চিকিৎসার জন্য বিমানে করে রাজধানী হারারেতে আসার কথা জানিয়েছেন হান্না।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস ৪ দিনের রিমান্ডে

গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন আজ সোমবার এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কবীর হোসেন।

৭ ঘণ্টা আগে

ভেজাল ওষুধ ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতি, সংসদে স্বাস্থ্যমন্ত্রী

তিনি বলেন, নকল ও ভেজাল ওষুধের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় দেশব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

৭ ঘণ্টা আগে

বন্যা-ধসে মৃত্যু বেড়ে ৫৪, পানিবন্দি দেড় লাখের বেশি পরিবার

দেশে অতি বৃষ্টি, পাহাড়ি ঢলে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ৭ জেলায় এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে দেড় লাখের বেশি পরিবার। এ ছাড়া বন্যাকবলিত জেলাগুলোতে বর্তমানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কিছুটা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে।

৭ ঘণ্টা আগে

মডেল মসজিদ নির্মাণে ব্যয় বৃদ্ধির অভিযোগ তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ইসলামের নাম ব্যবহার করে যারা অনিয়ম করেছে, তাদের চিহ্নিত করা প্রয়োজন। এ জন্য প্রতিটি মডেল মসজিদের নির্মাণকাজ, প্রকল্প ব্যয় ও সংশ্লিষ্ট বিষয় আলাদাভাবে যাচাই করতে মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হবে।

৭ ঘণ্টা আগে