ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আজ মাঠে নেমেছে ভারত। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ৩৪ রানের ব্যবধানে টপ অর্ডারের তিন উইকেট লণ্ডভণ্ড করে দেন পেসার হাসান মাহমুদ। এরপর চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়ে ভারত। কিন্তু টাইগার পেসারদের তোপে দলীয় ১৪৪ রানের মধ্যে আরও তিন উইকেট হারিয়ে ফের চাপে পড়ে স্বাগতিকরা। তবে সেখান থেকে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের শতরানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে ভারত।
আজ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলীয় ১৪ রানে ৬ রান করা রোহিত শর্মাকে সাজঘরে ফেরান হাসান মাহামুদ। এরপর দলীয় ২৮ ও ৩৪ রানে আরও দুই উইকেট হারায় ভারত। রানের খাতা খোলার আগেই শিবমন গিলকে আউট করেন হাসান।
আর ৬ বলে ৬ রান করা বিরাট কোহলিকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন এই টাইগার পেসার। এরপর জয়সাওয়াল ও পান্থ মিলে প্রতিরোধ গড়েন। ৬২ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৯৬ রানে ৫২ বলে ৩৯ রান করা পান্থকে আউট করে নিজের চতুর্থ শিকারে পরিণত করে বাংলাদেশকে ফের ব্রেক থ্রু এনে দেন হাসান।
তবে একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন জয়সাওয়াল। লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন জয়সাওয়াল। এরপর দ্রুতই আরও জোড়া উইকেট হারিয়ে ফের চাপে পড়ে ভারত। জয়সওয়াল ১১৮ বলে ৫৬ ও রাহুল ৫২ বলে ১৬ রান করে আউট হন। এরপর রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন মিলে চাপ সামাল দেন।
পাল্টা আক্রমনে টাইগার বোলারদের ওপর চড়াও হন এই দুই ব্যাটার। মারমুখী ব্যাটিংয়ে ৫৮ বলে ফিফটি তুলে নেন অশ্বিন। শতরানের জুটি গড়েন এই দুই ব্যাটার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৪ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করেছে ভারত।

বিইআরসি মঙ্গলবার (৩০ জুন) এক বিশেষ সভায় দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত নিয়েছে। পরে রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টা তথা ১ জুলাই প্রথম প্রহর থেকে নতুন এ দাম দর কার্যকর হবে, বলবৎ থাকবে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত।
১৪ ঘণ্টা আগে
বার্তায় বলা হয়, ১ জুলাই থেকে বাংলাদেশের সব আইভ্যাকে সব ক্যাটাগরির ভিসার জন্য টাইম-স্লটভিত্তিক ভিসা আবেদন জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হচ্ছে। প্রতিটি আইভ্যাকের দৈনিক নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ধারণক্ষমতার ওপর ভিত্তি করে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ক্রমানুসারে টাইম স্লট বরাদ্দ করবে। অ্যাপয়েন্টমেন্ট বুকিং কর
১৪ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর ১২ মাসের বেশি সময় পার হয়েছে এবং যেসব কর্মী সৌদি আরবে নতুন যোগদান বা অন্য প্রতিষ্ঠানে ট্রান্সফারের ছয় মাস পার হলেও এখনো ওয়ার্ক পারমিট পাননি, তাদের চলতি পঞ্জিকা বছরের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়ন সম্পন্ন করতে হবে।
১৫ ঘণ্টা আগে
মঙ্গলবার (৩০ জুন) এ সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। তারা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানিয়েছে।
১৬ ঘণ্টা আগে