সিরিজ বাঁচাতে সোমবার মাঠে নামছে বাংলাদেশ

ডেস্ক, রাজনীতি ডটকম

সিরিজ বাঁচানো, হোয়াইটওয়াশ এড়ানো—চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের সামনে মোটা দাগে বড় দুই চ্যালেঞ্জ। প্রতিপক্ষ জিম্বাবুয়ে। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে হারায় সিরিজ জেতার সম্ভাবনা নেই বাংলাদেশের।

বাংলাদেশ সময় সোমবার সকাল ১০টায় শুরু হওয়া ম্যাচটি রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি সরাসরি সম্প্রচার করবে।

বাংলাদেশ জিতলে ড্র হবে সিরিজ। আর হারলে ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশ। ম্যাচ যদি ড্র হয়, তাতেও সিরিজ নিজেদের করে নেবে সফরকারীরা। এমন সব সমীকরণ নিয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

ম্যাচের আগে বাংলাদেশ দলে এসেছে একাধিক পরিবর্তন। প্রায় তিন বছর বিরতির পর জাতীয় দলে ডাক পেলেন এনামুল হক বিজয়। তার সঙ্গে ডাক পড়েছে আরেক ক্রিকেটার তানভীর ইসলামের। পিএসএল খেলতে পাকিস্তান যাওয়ায় দ্বিতীয় টেস্টের দলে নেই পেসার নাহিদ রানা।

মাঠ ও মাঠের বাইরে, কোথাও সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। হতাশ হয়ে পড়েছেন ভক্ত-সমর্থকরা। বাংলাদেশ কোচ ফিল সিমন্স অবশ্য বলছেন, ধৈর্য ধরতে। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘আমি বলব ধৈর্য ধরতে। আমি জানি, ক্রিকেটের প্রতি এ দেশের মানুষের প্যাশন কতটা। আমি অনুরোধ করব তাদের, কারণ আমরা চেষ্টা করছি সঠিক জায়গায় সঠিক কাজটা করতে। মাঠে আরও ভালো করতে।’

সিলেট টেস্টে হারের অন্যতম কারণ ব্যাটিংয়ের দুর্দশা। অন্যতম না বলে মূল কারণ বললে ভুল হবে না। ঘরের মাঠের উইকেটে জিম্বাবুয়ের বোলারদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং। দুই ইনিংসেই ব্যাটারদের ব্যর্থতার খেসারত দিতে হয়েছে ম্যাচ হেরে। সিমন্সও মেনে নিয়েছেন সেটি। ব্যাটিং ব্যর্থতার কথা অকপটে স্বীকার করেছেন। তবে, আশা করছেন দ্বিতীয় টেস্টে জ্বলে উঠবেন ব্যাটাররা।

জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন আবার সিরিজ জয় ছাড়া অন্যকিছু ভাবতে চান না। সংবাদ সম্মেলনে আরভিন বলেছেন, ‘আমরা অতিরিক্ত প্রত্যাশা করছি না। প্রত্যাশার চাপ নিয়ে খেলতে চাই না। আমাদের কাজ যেটা, মাঠে তা করতে চাই। সিরিজ জিততেই খেলব।’

সিরিজ শুরুর আগেও যা ছিল অপ্রত্যাশিত, এক ম্যাচের এখন সেটিই দিনের আলোর মতো পরিষ্কার। বাংলাদেশের মাঠে বাংলাদেশ নামবে সিরিজ বাঁচাতে, যেখানে জিম্বাবুয়ের সামনে জেতার সুযোগ।

বাংলাদেশের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকা-চট্টগ্রাম বৈদ্যুতিক ট্রেনের সম্ভাব্যতা সমীক্ষা-নকশা সম্পন্ন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার পর প্রকল্পের বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করা হবে। অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনা করা সম্ভব হব

১০ ঘণ্টা আগে

নতুন এলএনজি টার্মিনাল স্থাপনসহ ১৫০ কূপ খননের পরিকল্পনা সরকারের

শিল্প খাতে গ্যাস-সংকট মোকাবিলায় নতুন এলএনজি টার্মিনাল স্থাপন এবং ১৫০টি কূপ খননের পরিকল্পনা নিয়েছে সরকার। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আকস্মিক বা সাময়িক গ্যাস-সংকটের কারণে শিল্প খাত যাতে বড় ধরনের ক্ষতির মুখে না পড়ে, সে জন্য দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন এলএনজি টার্মিন

১১ ঘণ্টা আগে

সেচ কাজে ৫ বছরের মধ্যে ডিজেলের বদলে সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

সংসদ সদস্য তাজউদ্দীন খানের প্রশ্ন ছিল, সেচ কাজে ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে কৃষকদের বিনামূল্যে সৌরবিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা আছে কি না। জবাবে তারেক রহমান বলেন, ‘জ্বি, বর্তমান সরকারের এ পরিকল্পনা রয়েছে, যেখানে যেখানে ডিজেল দ্বারা পানির পাম্প চালিত হয়, সেখানে সবগুলোকে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আগামী পাঁচ

১১ ঘণ্টা আগে

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত, আহত ১ কর্মকর্তা

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আহত কর্মকর্তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

১৪ ঘণ্টা আগে
Advertisement