এন্ডারসনের বিদায়কে জয় দিয়ে রাঙালো ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

অভিজ্ঞ পেসার জেমস এন্ডারসনের বিদায়কে জয় দিয়ে রাঙালো ইংল্যান্ড। আজ লর্ডসে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন ইংল্যান্ড ইনিংস ও ১১৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে। এই টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন এন্ডারসন।

লর্ডস টেস্ট দিয়ে ক্যারিয়ারের ইতি টানার ঘোষনা আগেই দিয়ে রেখেছিলেন এন্ডারসন। আর দ্বিতীয় দিন শেষে গতকালই জয়ের মঞ্চও তৈরি করে ফেলেছিলো ইংল্যান্ড। প্রথম ইনিংসে ১২১ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৩৭১ রান করে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ২৫০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৭৯ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ইনিংস হার এড়াতে ৪ উইকেট হাতে নিয়ে ১৭১ রান দরকার পড়ে ওয়েস্ট ইন্ডিজের।

আজ, তৃতীয় দিন মাত্র ৭৩ বল খেলে দলীয় ১৩৭ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দিনের ১৪তম বলে ইংল্যান্ডকে প্রথম উইকেট উপহার দেন এন্ডারসন। জশুয়া ডা সিলভাকে ৯ রানে আউট করেন এন্ডারসন। এরপর ওয়েস্ট ইন্ডিজের বাকী ৩ উইকেট শিকার করেন নিজের অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৪৫ রানে ৭ উইকেট নেওয়া গাস অ্যাটকিনসন। এই ইনিংসে ৬১ রানে ৫ উইকেট নেন তিনি। অভিষেক টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১০৬ রানে ১২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন অ্যাটকিনসন।

বিদায়ী ম্যাচের প্রথম ইনিংসে ২৬ রানে ১ ও দ্বিতীয় ইনিংসে ৩২ রানে ৩ উইকেট নেন এন্ডারসন। এ ম্যাচ দিয়ে ২২ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ইতি ঘটলো এন্ডারসনের। ১৮৮ টেস্টে ২৬ দশমিক ৪৫ গড়ে ৭০৪ উইকেট নিয়েছেন তিনি।

ইংল্যান্ডের হয়ে সাদা বলের ক্রিকেটে ২শর বেশি ম্যাচ খেলেছেন এন্ডারসন। ১৯৪ ওয়ানডেতে ২৬৯ উইকেট এবং ১৯টি টি-টোয়েন্টিতে ১৮ উইকেট শিকার করেছেন এই ডান-হাাতি পেসার।

আগামী ১৮ জুলাই নটিংহামে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্ট জয়ের পর পয়েন্ট বাড়লেও, বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের তলানিতে থেকে উপরে উঠতে পারলো না ইংলিশরা। এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০ ম্যাচ খেলে ৪ জয়, ৬ হার ও ১টি ড্রতে ২৫ শতাংশ পয়েন্ট নিয়ে নয় দলের টেবিলের তলানিতে আছে ইংল্যান্ড। ৪ ম্যাচে ১ জয় ও ৩ হারে ২৫ শতাংশ আছে বাংলাদেশেরও। কিন্তু ইংল্যান্ডের চেয়ে কম ম্যাচ খেলার কারনে টেবিলের অষ্টমস্থানে আছে বাংলাদেশ।

অপরদিকে, ৫ ম্যাচ খেলে ১ জয়, ৩ হার ও ১ ড্রতে ২৬ দশমিক ৬৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে থাকলো ওয়েস্ট ইন্ডিজ।

৯ ম্যাচ খেলে ৬ জয়, ২ হার ও ১টি ড্রতে ৬৮ দশমিক ৫১ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত। ১২ ম্যাচে ৮ জয়, ৩ হার ও ১ ড্রতে ৬২ দশমিক ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬-এর কার্যক্রম পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার মানিকগঞ্জের সিংগাইরে ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়ার দায়িত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

৩ ঘণ্টা আগে

এনসিপির সমাবেশে বিস্ফোরণ, নিষিদ্ধ গোষ্ঠীর সম্পৃক্ততার অভিযোগে মামলা

মামলার এজাহারে দাবি করা হয়েছে, বিস্ফোরণের পেছনে নিষিদ্ধ কোনো গোষ্ঠীর সংঘবদ্ধ সংশ্লিষ্টতা থাকতে পারে। একই সঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতা এবং সমাবেশে উপস্থিত সাধারণ মানুষকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

৪ ঘণ্টা আগে

আগস্টে তফসিল, অক্টোবরে মাঠে গড়াবে স্থানীয় সরকার নির্বাচন

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের জন্য পৃথক রোডম্যাপ প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। চলতি মাসের শেষ দিকে এসব রোডম্যাপ চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে।

৪ ঘণ্টা আগে

বাড়তে পারে তিস্তাসহ কয়েকটি নদীর পানি, ১২ জেলায় বন্যার শঙ্কা

দক্ষিণ-পূর্বাঞ্চলেও বন্যার ঝুঁকি বাড়ছে। গোমতী, মুহুরি, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী ও খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নদীসংলগ্ন এলাকাও সাময়িকভাবে পানির নিচে চলে য

৫ ঘণ্টা আগে