বিশ্ব রেকর্ড গড়লেন কামিন্দু মেন্ডিস

ডেস্ক, রাজনীতি ডটকম

দুর্দান্ত এক সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন নিজের করে রাখলেন শ্রীলঙ্কার ব্যাটার দিনেশ চান্ডিমাল। তার সেঞ্চুরির সাথে অ্যাঞ্জেলো ম্যাথুজ ও কামিন্দু মেন্ডিসের জোড়া হাফ-সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৯০ ওভারে ৩ উইকেটে ৩০৬ রান করেছে লঙ্কানরা।

২০৮ বলে ১১৬ রান করে আউট হয়েছেন তিনি। ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি করেছেন তিনি। তবে দিনেশ চান্দিমাল সেঞ্চুরি করলেও অসাধারণ একটি রেকর্ড গড়েছেন কামিন্দু মেন্ডিস। তিনি যে কীর্তি গড়লেন, তা এর আগে ক্রিকেটের ইতিহাসে আর কেউ গড়তে পারেনি।

অভিষেকের পর থেকে টানা আটটি টেস্টে ম্যাচেই পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছেন কামিন্দু মেন্ডিস। পাকিস্তানের সউদ শাকিলকে পেছনে ফেলে যা বিশ্ব রেকর্ড। এর আগে সউদ শাকিল টানা ৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছিলেন।

আজ নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলে বিশ্ব রেকর্ড গড়লেন মেন্ডিস। এছাড়া ভারতের সুনিল গাভাস্কারসহ ৪ জনের আছে প্রথম টানা ছয় টেস্টে পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলার কীর্তি।

গল-এ টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারে ওপেনার পাথুম নিশাঙ্কাকে ১ রানে হারায় শ্রীলঙ্কা। এরপর দ্বিতীয় উইকেটে ১২২ রানের জুটি গড়েন আরেক ওপেনার দিমুথ করুনারত্নে ও চান্ডিমাল। দু’বার জীবন পেয়ে ৪টি চারে ৪৬ রানে রান আউট হন করুনারত্নে।

করুনারত্নে ফেরার পর তৃতীয় উইকেটে ম্যাথুজের সাথে বড় জুটি গড়ার পথে টেস্ট ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি তুলে নেন চান্ডিমাল। সেঞ্চুরির পর ইনিংস খুব বেশি বড় করতে পারেননি তিনি। নিউজিল্যান্ডের অফ-স্পিনার গ্লেন ফিলিপসের বলে বোল্ড হয়ে ১১৬ রানে আউট হন চান্ডিমাল। ২০৮ বল খেলে ১৫টি বাউন্ডারি হাঁকান লঙ্কানদের সাবেক এই অধিনায়ক। ম্যাথুজের সাথে ৯৭ রানের জুটি গড়েন চান্ডিমাল।

দলীয় ২২১ রানে চান্ডিমাল ফেরার পর চতুর্থ উইকেটে ৮৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষ করেন ম্যাথুজ ও কামিন্দু। ৬টি চারে ম্যাথুজ ৭৮ এবং ৮টি চার ও ১টি ছক্কায় ৫৬ বলে অপরাজিত ৫১ রান করেছেন কামিন্দু।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার আহ্বান

সংগঠনটির দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, মব সহিংসতা, পেশাজীবীদের হয়রানি, গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা, চিকিৎসাসেবায় বিঘ্ন এবং রাজনৈতিক সহিংসতাসহ বিভিন্ন ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এসব ঘটনার নিরপেক্ষ

৩ ঘণ্টা আগে

হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ আদেশ দেন। মামলার পাঁচ আসামি বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। তাদের মধ্যে এ বি এম ফজলে করিম চৌধুরীসহ পাঁচজনকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়।

৫ ঘণ্টা আগে

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

৫ ঘণ্টা আগে

‘শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচার করা গণমাধ্যমগুলোকে সতর্ক করা হবে’

ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তবুও সম্প্রতি কয়েকটি দেশীয় গণমাধ্যম তার একটি সাক্ষাৎকার প্রচার করেছে, যা সরকারের নজরে এসেছে। তিনি বলেন, শুরুতে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে সতর্ক করা হবে।

৫ ঘণ্টা আগে