সাকিবের চোট নিয়ে কিছু জানা নেই: হাথুরু

ডেস্ক, রাজনীতি ডটকম

কানপুরে শুক্রবার থেকে শুরু হবে বাংলাদেশ–ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট। তার আগে আজ গ্রিন পার্কে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানকে নিয়ে কথা বলেছেন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সাকিবের চোটের ব্যাপারে হালনাগাদ খবর জানতে চাওয়া হয়েছিল তাঁর কাছে। লঙ্কান এই কোচ জানিয়েছেন, সাকিবের চোটের ব্যাপারে তাঁর আনুষ্ঠানিক কিছু জানা নেই।

সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্নই ছিল সাকিবের চোট নিয়ে। হাথুরুসিংহে বলেছেন, ‘সাকিবের চোটের ব্যাপারে অফিশিয়ালি আমার কিছু জানা নেই।’

চেন্নাইয়ে প্রথম টেস্টে ২৮০ রানে জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত। চেন্নাইয়ে হারের পর সাকিবের চোট-বিতর্ক নিয়ে বাংলাদেশ দলের নির্বাচক হান্নান সরকার জানিয়েছিলেন, ফিট হয়ে চেন্নাই টেস্ট খেলতে নামলেও বোলিংয়ের সময় আঙুলে ব্যথা পেয়েছেন সাকিব। পরে ব্যাটিংয়ের সময় বলের আঘাতও পেয়েছেন। সাকিব এখন বাংলাদেশ দলের ফিজিও বায়েজেদুল ইসলামের পর্যবেক্ষণে আছেন। কানপুরে দলের অনুশীলনের পর সাকিবকে এই টেস্টে দলে রাখা না রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

সংবাদ সম্মেলনে তাই জানতে চাওয়া হয়েছিল, কানপুর টেস্টে সাকিবের খেলা নিয়ে কোনো অনিশ্চয়তা আছে কি না? হাথুরুসিংহে বলেছেন, ‘সাকিবকে নিয়ে এই মুহূর্তে কোনো অনিশ্চয়তা নেই। আমি ফিজিও কিংবা কারও কাছ থেকে এ বিষয়ে কিছু শুনিনি।’

সাকিবের চোট নিয়ে বিতর্ক শুরু হয় চেন্নাই টেস্ট চলাকালীন। কাউন্টি ক্রিকেটে ভালো বোলিং করা আসা সাকিবকে চেন্নাই টেস্টে বল হাতে তেমন কার্যকর মনে হয়নি। বোলিংয়েও এসেছেন বেশ দেরিতে। ভারতের প্রথম ইনিংসে বোলিংয়ে এসেছেন ৫৩তম ওভারে। তৃতীয় দিনের খেলার শুরুতে ধারাভাষ্যকার ও ভারতের সাবেক এই বাঁহাতি স্পিনার মুরালি কার্তিক সাকিবের সঙ্গে কথা বলে জানান, ‘তার বাঁ হাতের স্পিনিং ফিঙ্গারে একটা অস্ত্রোপচার করা হয়েছে। সেটি এখন ফুলে গেছে, শক্ত হয়ে আছে। ওই আঙুলে সে বলের অনুভূতিটাও পাচ্ছে না।’

পরের পালায় ধারাভাষ্যে এসে জাতীয় দলের বাইরে থাকা বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল সাকিবের চোট নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘টিম ম্যানেজমেন্টের অবশ্যই জানানো উচিত, তারা এই ইনজুরির কথাটা আগে থেকেই জানত কি না।’ এরপর ভারত সফরে বাংলাদেশ দলের সঙ্গে থাকা নির্বাচক হান্নান সরকার বোলিং ও ব্যাটিংয়ের সময় সাকিবের আঙুলে ব্যথা পাওয়ার খবরটি জানান।

চেন্নাই টেস্টে ব্যাটে-বলে ভালো করতে পারেননি সাকিব। ভারতের প্রথম ইনিংসে ৮ ওভারে ৫০ রানে উইকেটশূন্য ছিলেন। দ্বিতীয় ইনিংসেও উইকেটশূন্য ছিলেন ১৩ ওভারে ৭৯ রান দিয়ে। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের প্রথম ইনিংসে ৩২ রানে আউট হন। দ্বিতীয় ইনিংসে আউট হন ২৫ রান করে। সংবাদ সম্মেলনে তাই হাথুরুসিংহের কাছে জানতে চাওয়া হয়েছিল, সাকিবের পারফরম্যান্সে তিনি হতাশ কি না?

উত্তর দেওয়ার আগে একটু হেসে নেন হাথুরুসিংহে, ‘আমি তার পারফরম্যান্স নিয়ে হতাশ নই, গোটা দলের পারফরম্যান্স আরও ভালো হতে পারত। আমি নিশ্চিত সেও এটা জানে যে, আরও ভালো পারফর্ম করতে পারে। তার সামর্থ্য আমরা সবাই জানি। আমার মতে দ্বিতীয় ইনিংসে সে সত্যিই ভালো ব্যাটিং করেছে।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

রাজধানীর যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করা হয়েছে।

৫ ঘণ্টা আগে

ইনুর রায়ে ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ— আন্দোলন দমনে ছিলেন সক্রিয়, দিয়েছেন উসকানি

জুলাই আন্দোলন দমনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শুধু ‘নির্লিপ্ত দর্শক’ ছিলেন না, বরং ‘বেআইনি দমন-পীড়নে’ সক্রিয় অংশগ্রহণ ও উসকানি দিয়েছিলেন বলে রায়ের পর্যবেক্ষণে তুলে ধরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

৫ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ব্যারিস্টার রফিকুল ইসলামকে দেখতে হাসপাতালে ডা. বিটু

তার অসুস্থতার খবর জানার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তার সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালে গিয়ে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

৬ ঘণ্টা আগে

খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার

ইরান সরকারের আমন্ত্রণে আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. মনির হোসেন এ তথ্য জানান।

৭ ঘণ্টা আগে