রাজধানীর ৩ স্থানে ককটেল বিস্ফোরণ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টার মধ্যে মিরপুরের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এলাকায়, মিরপুর-১২ মেট্রো স্টেশনের নিচে এবং হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে পৃথক ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বিআরটিএ এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি।

এদিকে সন্ধ্যা সোয়া ৬টার দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে আরেকটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে হাতিরঝিল থানা পুলিশ। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ বলেন, বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

এদিকে পল্লবী থানা পুলিশ বলছে, সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মিরপুর-১২ মেট্রো স্টেশনের নিচে আচমকা ২টি ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পল্লবী থানা পুলিশ উপস্থিত রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৩ দিন পরে এক্সিলারেটরের টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ শুরু

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিএল) কর্মকর্তারা জানিয়েছেন, টার্মিনালে আগে থেকে মজুত থাকা এলএনজি ব্যবহার করে শনিবার এক্সিলারেটর থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করা হয়। এর আগে সরবরাহযোগ্য এলএনজির মজুত শেষ হয়ে যাওয়ায় গত বুধবার দুপুরের পর টার্মিনালটি থেকে গ্যাস দেওয়া বন্ধ ছিল।

১৩ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানিতে অতিরিক্ত খরচ ৪-৫ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

১৬ ঘণ্টা আগে

মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

শনিবার (২২ আগস্ট) বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিএনপি সরকার গঠনের ছয় মাসের মাথায় প্রথমবার মন্ত্রিসভা পুনর্গঠনের অংশ হিসেবে স্বপনকে রাজনৈতিক উপদেষ্টা করা হলো। এতদিন তিনি তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্বে ছিলেন।শনিবার (২২ আগস্ট) বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরি

১৭ ঘণ্টা আগে

ব্যবসা ও বিনিয়োগের বাধা দূর করার প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর

শনিবার (২২ আগস্ট) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি: প্রেক্ষিত রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারিখাতের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৯ ঘণ্টা আগে