প্রতিবেদক, রাজনীতি ডটকম

এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে সারাদেশে বহিষ্কারের সংখ্যা তিনগুণ বেড়েছে। এদিন অসদুপায় অবলম্বনের দায়ে ১৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, যেখানে প্রথম দিনে এই সংখ্যা ছিল মাত্র ৬ জন। একই সঙ্গে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৭ হাজারে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় ৬ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এর মধ্যে কুমিল্লা ও যশোর বোর্ডে দুজন করে এবং চট্টগ্রাম ও দিনাজপুর বোর্ডে একজন করে বহিষ্কারের ঘটনা ঘটে।
বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় সারাদেশের ২ হাজার ৪৮১টি কেন্দ্রে মোট ১১ লাখ ১৮ হাজার ৭৬৪ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও উপস্থিত ছিল ১১ লাখ ৬ হাজার ৪৪৮ জন। অনুপস্থিত ছিল ১২ হাজার ৩১৬ জন।
অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলের আরবি প্রথমপত্র পরীক্ষায় ১২ হাজার ১৫০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ৭৪১টি কেন্দ্রে মোট ২ লাখ ৫৩ হাজার ৮৮২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২ লাখ ৪১ হাজার ৭৩২ জন। এ বোর্ডে তিনজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় অনুপস্থিত ছিল ২ হাজার ৩৯৯ জন। ৬৫৩টি কেন্দ্রে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় মোট ১ লাখ ২০ হাজার ১৬০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ১৭ হাজার ৭৬১ জন। এ বোর্ডে দ্বিতীয় দিনে ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, যেখানে প্রথম দিনে কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।

ফল প্রকাশের পরদিন ১১ আগস্ট থেকে আশানুরূপ ফল না পাওয়া শিক্ষার্থীদের পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। গতকাল সোমবার পর্যন্ত এ আবেদনের সুযোগ পেয়েছেন পরীক্ষার্থীরা। প্রতিটি পত্রের ফল পুনর্নিরীক্ষণের জন্য পরীক্ষার্থীদের ১৫০ টাকা করে ফি দিতে হয়েছে।
১০ ঘণ্টা আগে
সরকারের প্রথম ১৮০ দিনে কৃষি মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতি ‘সন্তোষজনক’ বলে মন্তব্য করেন কৃষিমন্ত্রী। কৃষি উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ সুবিধা সম্প্রসারণ এবং প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে দেশ পর্যায়ক্রমে কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
১০ ঘণ্টা আগে
এর আগে সোমবার রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে কাশেমকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার ইন্সপেক্টর আবদুল হান্নান মঙ্গলবার তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন।
১১ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পিএসসি সচিবালয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন জানিয়ে কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, “চেয়ারম্যান স্যারের পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে।”
১১ ঘণ্টা আগে