প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্ব র্যাংকিংয়ে এগিয়ে নেওয়া এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য র্যাংকিংয়ের বিভিন্ন সূচক নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ।
র্যাংকিংয়ের জন্য তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ ও যোগ্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, মানসম্পন্ন গবেষণা পরিচালনা, বিদেশি শিক্ষার্থী ভর্তির উদ্যোগ গ্রহণ, কিউ- ১ জার্নালে গবেষণা প্রকাশে প্রণোদনা দেওয়া, গ্রাজুয়েট এমপ্লয়বিলিটি, লিডারশিপ ও ডেটাবেজ তৈরি করা এবং শিক্ষায় ফিডব্যাক চালুসহ বিভিন্ন পরামর্শ দেন।
‘উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ও গতিশীলতা আনয়নে আইকিউএসির ভূমিকা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আজ বুধবার (১২ জুন) ইউজিসিতে এ কর্মশালা আয়োজন করা হয়। এতে কমিশনের স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকার সভাপতিত্ব করেন।
এসপিকিউএ বিভাগের অতিরিক্ত পরিচালক বিষ্ণু মল্লিকের সঞ্চালনায় কর্মশালায় ৪টি সরকারি ও ৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক ও অতিরিক্ত পরিচালকসহ মোট ৩০ জন এবং ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে প্রফেসর চন্দ বলেন, বিশ্ব র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে নিতে হবে। এক্ষত্রে ইনস্টিটিউটশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। র্যাংকিংয়ের জন্য বিশ্ববিদ্যালয়ে দায়িত্বশীলদের সঙ্গে সমন্বয় সাধন এবং এ ক্ষেত্রে আন্তঃবিশ্ববিদ্যালয় যোগাযোগ নেটওয়ার্ক স্থাপন করা যেতে পারে বলে তিনি অভিমত প্রকাশ করেন।
এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ে গুণগত শিক্ষা নিশ্চিত করতে একাডেমিক মাস্টার প্লান তৈরি করা, সেলফ অ্যাসেসমেন্ট চালু, সুশাসন প্রতিষ্ঠা করা, শিক্ষার্থীদের যোগাযোগ, লিডারশিপ, প্রবলেম সলভিং, উপস্থাপনা ও আইসিটি দক্ষতাসহ প্রয়োজনীয় সফট স্কিল উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করতে আইকিউএসির পরিচালকদের তিনি পরামর্শ দেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) তাদের নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়।
১৬ ঘণ্টা আগে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে একটি হত্যা ও দুটি অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরীন হীমার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১৬ ঘণ্টা আগে
রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৬ ঘণ্টা আগে
এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা
১৭ ঘণ্টা আগে