জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ বুধবার ইসলামিক ফাউন্ডেশন জানায়, জাতীয় ঈদগাহের পাশাপাশি বায়তুল মোকাররম জাতীয় মসজিদেও সকাল ৭টা থেকে পৌনে ১১টা পর্যন্ত পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক জাতীয় ঈদগাহে ইমামতির দায়িত্ব পালন করবেন। বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী প্রস্তুত থাকবেন।

পাশাপাশি বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পবিত্র ঈদুল ফিতরের ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টা, এরপর পর্যায়ক্রমে সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা ও সকাল ১০টা ৪৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

প্রথম জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, দ্বিতীয় জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতির দায়িত্ব পালন করবেন।

এ সময় বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরীয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: লিজহোল্ডার আবু জাফর গ্রেপ্তার

আবু জাফর জোড়াসাঁকোর বাসিন্দা। বুধবার রাতে এন্টালি মার্কেট এলাকা থেকে তাকে আটক করে লালবাজারের গোয়েন্দা শাখা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার দেখানো হয়। পাশাপাশি, আরও দু’জনকে আটক করা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও জানা গেছে, তাদের মধ্যে একজন ‘যাপন’ নামের একটি হ

২ ঘণ্টা আগে

ডেপুটি স্পিকারই শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতিকে

মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো মতামতে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী স্পিকারের দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামালই রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন। আইন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের উভয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত ১৩ আগস্ট আইন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো মতামতে সংবিধানের সংশ্লিষ্ট বিধান ব্

৩ ঘণ্টা আগে

মক্কায় বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের নুরুদ্দিন জাকারিয়া

হাফেজ নুরুদ্দিন জাকারিয়া রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। এবারের প্রতিযোগিতায় তিনি চতুর্থ শাখায় অংশ নেন। এ শাখায় প্রতিযোগীদের টানা ১৫ পারা পবিত্র কোরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করা হয়।

৩ ঘণ্টা আগে

রাকসু তহবিলের ১৮ লাখ টাকার হিসাব দেননি আম্মার

৫ ঘণ্টা আগে