অবশেষে পদত্যাগ করলেন বুয়েট উপাচার্য

প্রতিবেদক, রাজনীতি ডটকম
অবশেষে পদত্যাগ করলেন বুয়েট উপাচার্য

দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ার মাত্র দেড় মাসের মাথায় পদত্যাগ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। রোববার (১৮ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে এ পদত্যাগপত্র পাঠান তিনি। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।

জানা যায়, ২০২০ সালের ২৫ জুন প্রথম মেয়াদে বুয়েটের ১৪তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়ে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার।

২০২৪ সালের ২৬ জুন ছিল তার প্রথম মেয়াদের শেষ কর্মদিবস। এরপর গত ৩ জুলাই তাকে দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement