প্রতিবেদক, রাজনীতি ডটকম

মধ্যরাতে উত্তেজনা ছড়ানোর পর গ্রেপ্তার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সাইবার সুরক্ষা আইনে চকবাজার থানায় দায়ের হওয়া মামলায় শ্রীশান্ত রায়কে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আসামিপক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। বিচারক জামিন শুনানির জন্য বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শ্রীশান্তের বিরুদ্ধে সহপাঠীকে যৌন হয়রানি, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাইবার বুলিংয়ের অভিযোগ তুলে শাস্তির দাবিতে মঙ্গলবার মধ্যরাতে বিক্ষোভ শুরু করেন বুয়েটের শিক্ষার্থীরা।
সকালে বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তা কর্মকর্তা শ্রীশান্তকে আসামি করে চকবাজার থানায় মামলা করে। মামলায় তার বিরুদ্ধে সাইবার স্পেসে নারীদের নিয়ে কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ আনা হয়েছে। পরে সে মামলায় শ্রীশান্তকে গ্রেপ্তার করে পুলিশ।
তবে তার বিরুদ্ধে ধর্ষণের কোনো অভিযোগ বা আলামত পাওয়া যায়নি বলে গণমাধ্যমকে জানান ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান।

একসময় তৎকালীন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মন্তব্যে দেশজুড়ে পরিচিতি পেয়েছিলেন বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলম। ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—মন্ত্রীর সেই বহুল আলোচিত সংলাপের মাসুদ এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হয়েছেন।
৪ ঘণ্টা আগে
এক দশক ধরে চলা রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আঞ্চলিক জটিলতার কারণে আন্তর্জাতিক চাপ ছাড়া এ সংকটের সমাধান কঠিন হয়ে পড়বে।
৬ ঘণ্টা আগে
প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসবে ‘সুপারসেল কারবাজার’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে কার্যক্রম। সেখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখার পাশাপাশি পছন্দের গাড়ি বেছে নেওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের জন্য।
৬ ঘণ্টা আগে
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
৯ ঘণ্টা আগে