প্রতিবেদক, রাজনীতি ডটকম

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম বাতিল, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে গত ১ জুলাই থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন দেশের সবগুলো সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
গতকাল শনিবার (১৩ জুলাই) দুপুরে এ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। বৈঠকের পর শিক্ষক ফেডারেশন জানিয়েছিল আলোচনা ফলপ্রসূ হয়েছে। আর ওবায়দুল কাদের বলেছিলেন, ‘একটা বিষয়ে ভুল বোঝাবুঝি মিটেছে। অচিরেই সমস্যার সমাধান হবে।’
কিন্তু বৈঠকের পরদিন রবিবার (১৪) জুলাই পূর্ব ঘোষণা অনুযায়ী সর্বাত্বক কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। এদিন দুপুরে সব বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন। বৈঠক থেকে চলমান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান সাংবাদিকদের বলেন, ‘ররিবার দুপুর ৩টা পর্যন্ত বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সঙ্গে আমাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে আমাদের এ আন্দোলন চলমান থাকবে।’
আগামী ২০ জুলাই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা রয়েছে। কর্মসূচি অব্যাহত থাকলে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘যদি এ সময়ের মধ্যে দাবি না মানা হয়, তবে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষাও না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে
এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা
১৪ ঘণ্টা আগে
টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
১৪ ঘণ্টা আগে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
১৪ ঘণ্টা আগে