সাম্যের স্মরণে রাজুর পাদদেশে মোমবাতি প্রজ্বালন

ঢাবি প্রতিনিধি
সাম্যের স্মরণে ঢাবিতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালিত হয় শনিবার। ছবি: রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২৫তম ব্যাচের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের স্মৃতির স্মরণে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছেন সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীরা।

শনিবার (১৭ মে) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজু ভাস্কর্যের পাদদেশে এ মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির শুরুতে সবাই মোমবাতি হাতে নিয়ে এক মিনিট নিরবতা পালন করেন। পরে সম্মিলত কণ্ঠে ‘মুক্তির মন্দির সোপান তলে/ কত প্রাণ হলো বলিদান’ গানটি গাওয়া হয়। এরপর সবাই যার যার হাতের মোমবাতি রাজু ভাস্কর্যের পাদদেশে স্থাপন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও সাম্যের বন্ধু নাহিয়ান আল শায়েখ বলেন, সাম্য আমার ভাইয়ের মতো ছিল। সে কোনোদিন কারও সঙ্গে খারাপ আচরণ করেনি। সে মানুষের উপকার করত সবসময়। আজ তাকে কী নির্মমভাবে হত্যা করা হলো!

সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, দুঃখের বিষয় এখন পর্যন্ত তার খুনিদের সবাইকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এর দায় আমরা পুলিশের ওপর দেবো। আমরা চাই, আমার ভাইয়ের হত্যকারীদের দ্রুততার সঙ্গে বিচারের আওতায় আনা হোক।

এরপর অন্যান্য শিক্ষার্থীসহ সাম্যের বিভাগের শিক্ষকরাও তাকে নিয়ে স্মৃতিচারণ করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শুক্রবার থেকে বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষ্যে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু হচ্ছে। সকাল ১০টায় এ বইমেলার উদ্বোধন হবে।

৪ ঘণ্টা আগে

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দিয়েছেন তিনি।

৪ ঘণ্টা আগে

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, গতকাল (৮ সেপ্টেম্বর) থেকেই সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। পরিস্থিতি বিবেচনায় চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহ এবং অক্টোবরের শুরুর দিকে দেশে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

৫ ঘণ্টা আগে

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট (এনআই অ্যাক্ট), ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা চেক ডিজঅনার সংক্রান্ত এক ক্রিমিনাল আপিল নিষ্পত্তি করে বিচারপতি মো. বশির উল্লাহ একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

৭ ঘণ্টা আগে
Advertisement