প্রতিবেদক, রাজনীতি ডটকম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, 'আপনারাই (জনগণ) দেশের মালিক, আমরা কেবল আপনাদের সেবক বা মন্ত্রী হিসেবে কর্মচারী। তাই আমাদের সঙ্গে মালিকের মতোই আচরণ করবেন। আমাদের এমন প্রশ্রয় দেবেন না যে আপনারা প্রজা আর মন্ত্রীরা মালিক। আমি ও আমার সহকর্মীদের সঙ্গে অধিকার নিয়েই কথা বলবেন। অবশ্যই বাঁশের চেয়ে কঞ্চিকে মোটা হতে দেওয়া যাবে না।’
আজ সোমবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুরে স্বনির্ভর খাল খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারের বয়স একমাস হয়নি। আমাদের ভোটারদের ভোটের কালির দাগ শুকায়নি এখনো। কিন্তু আমাদের দেওয়া পাঁচটি প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়ন করেছি। এরইমধ্যে ফ্যামিলি কার্ড বণ্টন করা হয়েছে, কৃষক কার্ড বণ্টনের প্রস্তুতি চলছে, কৃষিঋণ মওকুফ করা হয়েছে, ইমামদের ভাতা দেওয়ার কাজ শুরু হয়েছে, আজ খাল খননের উদ্বোধনের মধ্যদিয়ে খাল খনন কাজ শুরু হয়ে গেলো।’
সরকার গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতার মাধ্যমে জবাবদিহির মধ্যে থাকতে চায় উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যম যত বেশি স্বাধীন থাকবে, দায়িত্বশীল থাকবে, সরকার তত বেশি জবাবদিহিতার মধ্যে থাকবে। আমাদের সরকার গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতার মাধ্যমে জবাবদিহিতার মধ্যে থাকতে চায়। আমরা জনগণের কাছে যে ওয়াদা দিয়েছি, তা বাস্তবায়ন করতে চাই।
প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, একটি দায়িত্বশীল ক্ষমতাসীন রাজনৈতিক দল হিসেবে বিএনপির নেতা–কর্মীদের প্রশাসনকে সঠিকভাবে কাজ করতে দিতে হবে এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে হবে।
খাল খনন কাজে অনিয়ম ও অস্বচ্ছতা বরদাস্ত করা হবে না বলেও সতর্ক করেন তিনি। মন্ত্রী বলেন, এটি ঠিকাদার ও প্রকৌশলীদের আয় করার প্রকল্প হতে পারে না; বরং এমনভাবে খাল খনন করতে হবে, যাতে উৎস থেকে শেষ প্রান্ত পর্যন্ত পানির প্রবাহ নিশ্চিত হয়।
অনুষ্ঠানে বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, বরিশাল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম এবং বিএডিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী কুতুবপুর স্বনির্ভর খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।
৪ ঘণ্টা আগে
দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান
৪ ঘণ্টা আগে
এলপিজির দামে কিছুটা স্বস্তি মিললেও সয়াবিন তেলের দামে বাড়ল চাপ। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে বোতলে ভরা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
কিডনি জটিলতা, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে আর্থিক সংকটেও পড়েছিলেন কাজিম রেজা।
৬ ঘণ্টা আগে