প্রতিবেদক, রাজনীতি ডটকম

আদালতে মামলা থাকায় গত বছর স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা এই বছর এপ্রিলের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। বুধবার দুপুরে সচিবালয়ে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘খুব দ্রুতই প্রশ্নপত্র প্রণয়নের কাজ শুরু হবে। সরকারিভাবে শিক্ষার্থীদের ৮০ শতাংশ এবং বেসরকারি অর্থাৎ কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের ২০ ভাগ পরীক্ষায় অংশ নিতে নিতে পারবে।’
এসময় তিনি জানান, এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি পেয়েছে ৬৮ হাজার ৭শ’ ৬৮ জন। এরমধ্যে মেধা বৃত্তি ২১ হাজার ৪৯৭ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৩৭ হাজার ২৬১ জন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির সংখ্যা ২২ হাজার ৩৬০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে মোট বৃত্তির সংখ্যা ২০৮ জন। আগামী বছর থেকে মাসিক টাকা বাড়ানো হবে বলেও জানান তিনি।
এসময় স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের জন্য সাত কলেজের নথিপত্র পর্যালোচনা করা হচ্ছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

জনভোগান্তি লাঘবে ট্রাফিক পুলিশের দৃষ্টান্তমূলক উদ্যোগ; আদাবরে অস্ত্রধারী ছিনতাইকারীদের গ্রেপ্তার; আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার এবং চকরিয়ায় আলোচিত ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘ছোট্ট বন্ধুরা খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও সাংস্কৃতিক কাজেও পারদর্শী হতে হবে। তবে অবশ্যই নানা ধরনের খেলা খেলতে হবে। এ বছর এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাধ্যমিক পর্যায়ে আয়োজন করার পরিকল্পনা আছে। পরের বছর প্রাইম মিনিস্টার কাপের আয়োজন করা হবে।’
৯ ঘণ্টা আগে
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন। এর মধ্যে ৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি ৮০৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
১৩ ঘণ্টা আগে
গতকাল (শুক্রবার) মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে এ কথা বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।
১৩ ঘণ্টা আগে