শিক্ষার্থীদের আন্দোলনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ৬২৬ শিক্ষকের সংহতি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৭: ২৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রমে সংহতি জানিয়েছেন দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটির ৬২৬ শিক্ষক। শুক্রবার (২ আগস্ট) রাতে এক বিবৃতিতে এ সংহতি প্রকাশ করেন তারা।

বিবৃতিতে তারা বলেন, আমরা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। সাম্প্রতিক সহিংসতায় গভীরভাবে মর্মাহত, যা গুরুতর আঘাত এবং মর্মান্তিক প্রাণহানীর কারণ হয়েছে। এই ভয়াবহ অবিচার উপেক্ষা করা সম্ভব নয় এবং দায়ী ব্যক্তি এবং গোষ্ঠীদের তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে।

তারা বলেন, শিক্ষক হিসেবে আমরা ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা ছাত্রদের শান্তিপূর্ণ এবং বৈধ প্রতিবাদের অধিকার সমর্থন করি। আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি, এই অধিকার রক্ষা হয়নি। অনেক ছাত্র এখনও হয়রানির সম্মুখীন হচ্ছে এই বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত বিচলিত।

বিবৃতিতে তারা উল্লেখ করেন, আমরা এসব ঘটনার ফলে ছাত্রদের শিক্ষাজীবনে যেভাবে বিঘ্ন ঘটছে তা নিয়েও উদ্বিগ্ন এবং শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান, ও জাতীর ওপর সাম্প্রতিক ঘটনাবলীর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে আতংকিত।

তারা আরও বলেন, আমরা আমাদের ছাত্রসমাজ, তাদের পরিবার এবং এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের সঙ্গে আন্তরিক সংহতি জানাই। বর্তমান সংকট অর্থবহ সংলাপের মাধ্যমে সমাধান করতে হবে এবং স্থিতিশীলতা ও ন্যায়বিচার পুনরুদ্ধারের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে বলেও এতে উল্লেখ করা হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১১ ঘণ্টা আগে

আমাকে ফাঁসি দিয়ে দেন— হাজতখানায় নেওয়ার সময় লতিফ সিদ্দিকী

এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা

১১ ঘণ্টা আগে

গবেষণা প্রতিবেদন প্রকাশে সুস্পষ্ট আইন বা নীতিমালা চান শিল্পখাতের প্রতিনিধিরা

টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা

১১ ঘণ্টা আগে

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।

১২ ঘণ্টা আগে