শিক্ষার্থীদের ‘বাড়তি চাপ’ না দেওয়ার অনুরোধ শিক্ষা উপদেষ্টার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পরীক্ষার সময় সাধারণত শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা নানা চাপের মধ্যে থাকেন। তাদেরকে এ ধরনের চাপ থেকে মুক্ত রাখতে সকলের কাছে অনুরোধ জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর দিন বেলা ১১টায় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, ‘পরীক্ষার সময় শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা নানা রকম চাপের মধ্যে থাকে। কোনো বাড়তি অন্যায় চাপ যেন সৃষ্টি না করা হয় সেজন্য সকলের কাছে আমি অনুরোধ জানাচ্ছি।’

এসময় তিনি বলেন, সারাদেশে এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হয়েছে। ২৯ লাখ ২৮ হাজার ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করছে। ৩০ হাজারের বেশি প্রতিষ্ঠান থেকে তিন হাজার ৮১৫ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এটি বিশাল কর্মযজ্ঞ।

উপদেষ্টা আরও বলেন, ‍‍`আমরা চেষ্টা করেছি এটি সুচারুভাবে সম্পন্ন করতে। আমরা মনে করি পরীক্ষার শেষ দিন পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে। আশা করি পরীক্ষার সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।‍‍`

প্রশ্নফাঁস প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘এটা অবশ্যই বিবেচনার মধ্যে ছিল। সে হিসেবে যে সূত্র থেকে, প্রশ্ন তো ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে। আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাক করা। যে সেখান থেকে যেন না হতে পারে আমরা আশা করি আমরা সফল হবো। আজকে এখন পর্যন্ত এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটা অবশ্যই টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে আমরা দেখেছি এবং কার্যকরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।’

এদিকে পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশের জন্য আপ্রাণ চেষ্টা করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‍‍`যদি রেওয়াজ থেকে থাকে, নিশ্চয়ই আছে, আমরা আপ্রাণ চেষ্টা করব।‍‍`

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানির দাম বৃদ্ধি: কিলোমিটারে বাসভাড়া বাড়তে পারে ২০ পয়সা

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।

১০ ঘণ্টা আগে

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

১১ ঘণ্টা আগে

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেই, সংসদের অপেক্ষায় ইসি

নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।

১১ ঘণ্টা আগে

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।

১২ ঘণ্টা আগে
Advertisement