চট্টগ্রাম ব্যুরো

জুলাই আন্দোলনের বিরোধিতার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক হাসান মোহাম্মদ রোমান শুভ প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা তাকে ধরে প্রক্টর অফিসে নিয়ে যায়। অভিযুক্ত শিক্ষক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত প্রতিবেদন অনুযায়ী সিন্ডিকেট সভায় তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রাত ৯টার দিকে প্রক্টরিয়াল বডির পাহাড়ায় তিনি মুক্ত হয়েছেন।
দুপুরে ভর্তি পরীক্ষার হওয়ার সময় চাকসুর প্রতিনিধিরা তাকে আটক করতে এগিয়ে যান। এসময় শিক্ষার্থীদের উপস্থিতি টের পেয়ে তিনি আইন বিভাগের সামনের পথ এড়িয়ে পেছনের একটি রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করেন। পালানোর সময় শিক্ষার্থীরা দৌড়ে তাকে ধরে ফেলেন। এরপর তাকে ধরে রিকশায় তুলে প্রক্টর অফিসে নেওয়া হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকে সমর্থন তিনি করেন ও আওয়ামী ফ্যাসিবাদী শক্তির সহযোগী হিসেবে কাজ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক হাসান মোহাম্মদ রোমান শুভ বলেন, ‘আমি জুলাই আন্দোলনে আন্দোলনের বিরোধিতা করেছি বা এ কাজে সহযোগিতা করেছি এর কোনো প্রমাণ নেই। যদি থাকে তাহলে প্রমাণসহ আমাকে বলুন। আমি কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলাম না। আমাকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে।’
চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, ‘চাকসুর নেতারা হাটহাজারী থানায় মামলা করতে গেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া মামলা নেওয়া যাবে না বলে জানানো হয়। আমরা প্রশাসনের সঙ্গে বৈঠকে বিষয়টি তুলেছি। প্রশাসন জানিয়েছে, তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘আমরা তার বিরুদ্ধে একাধিক অভিযোগ পেয়েছি। বর্তমানে তার বিরুদ্ধে একটি তদন্ত চলমান রয়েছে। আগামী সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

রোববার (১৪ জুন) হাইকোর্টে উপস্থাপিত জেল আপিলে সোহেল রানা বলেন, তিনি অটোরিকশা গ্যারেজে মিস্ত্রির কাজ করতেন এবং নিয়মিত ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন করতেন। মাদকাসক্তির কারণে পরিবারে প্রায়ই কলহ-বিবাদ লেগে থাকত বলেও উল্লেখ করেন তিনি।
৭ ঘণ্টা আগে
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য
৭ ঘণ্টা আগে
জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। একই দিন আদালত তাকে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন।
৮ ঘণ্টা আগে
পুলিশ জানায়, পরিবারের পুরুষ সদস্যের মরদেহ গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। পরে তার স্ত্রী, ছেলে ও মেয়ের মরদেহ একটি কূপ থেকে উদ্ধার করা হয়।
৯ ঘণ্টা আগে