প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেড় যুগ আগে দায়ের করা কর ফাঁকির মামলায় খালাস পেয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
রোববার (১১ জানুয়ারি) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুলু আদালতে উপস্থিত ছিলেন।
রায়ের পর দুলুর আইনজীবী বোরহান উদ্দিন বলেন, এটি ছিল একটি হয়রানিমূলক মামলা। মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চারজন সাক্ষী সাক্ষ্য দেন। সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক পর্যালোচনা করে আদালত বিএনপি নেতা দুলুকে অভিযোগ থেকে খালাস দেন।
মামলার নথি অনুযায়ী, ২০০৮ সালের ৩ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ দুলুর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, ১৯৮৩ সাল থেকে বিভিন্ন সময়ে ২ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৫০১ টাকা আয়ের বিপরীতে তিনি প্রায় ১০ লাখ টাকা আয়কর ফাঁকি দিয়েছেন। পাশাপাশি প্রকৃত আয় ও ব্যয় সম্পর্কে আয়কর বিভাগকে ভুল তথ্য দেওয়ার অভিযোগও আনা হয়।
মামলার বৈধতা চ্যালেঞ্জ করে দুলু এক পর্যায়ে উচ্চ আদালতে আবেদন করলেও তা খারিজ হয়। পরে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২৩ সালের ৯ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে আদালতে বিচার কার্যক্রম শুরু হয়।
সাক্ষ্য গ্রহণ, আত্মপক্ষ শুনানি ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত এ মামলায় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দেন।

তার দাবি, পেশাগত ঈর্ষা এবং ডিআইএতে পদায়ন না পাওয়া কয়েকজন কর্মকর্তার বিরোধিতার কারণেই তাকে যোগ দিতে বাধা দেওয়া হয়েছে। এ সময় তার সঙ্গে অশোভন আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
৩ ঘণ্টা আগে
তারেক রহমান বলেন, বাংলাদেশে আবহমানকাল থেকে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ একে অপরের সঙ্গে মিলেমিশে সাম্প্রদায়িক পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য এবং সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম এবং সংস্কৃতি পালন করে আসছে। তবে সময় সময় কংস-চরিত্রের মানুষেরা রাষ্ট্র এবং সমাজে বিভেদ-বিরোধ সৃষ্টি জিইয়ে রাখার অপচে
৪ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধারের পরপরই শিশুটিকে দ্রুত নিকটস্থ রাশুয়া ধাঙ্গে ত্রাণশিবিরে নিয়ে আসা হয় এবং প্রয়োজনীয় শারীরিক পর্যবেক্ষণ দেওয়া হয়।
৫ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী তিনি দায়িত্ব নেওয়ার তারিখ থেকে পাঁচ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সেই সময় পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে নাজমুজ্জামান ভূঁইয়া বহাল থাকবেন।
১৭ ঘণ্টা আগে