আরও ৮৮ জনের ডেঙ্গু শনাক্ত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ডেঙ্গু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি এবং সারা দেশে আরও ৮৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ৮৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আট জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আট জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) এক জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) এক জন এবং সাভার উপজেলায় একজন রয়েছেন।

২৪ ঘণ্টায় দেশে মোট ৬৭ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট তিন হাজার ৭৯৫ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ৯ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে চার হাজার ১২৯ জন। এর মধ্যে দুই হাজার ৫শ জন পুরুষ এবং এক হাজার ৬২৯ জন নারী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৪৭ জন। মৃতদের মধ্যে ২১ জন পুরুষ এবং জন ২৬ জন নারী রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাড়তে পারে তিস্তাসহ কয়েকটি নদীর পানি, ১২ জেলায় বন্যার শঙ্কা

দক্ষিণ-পূর্বাঞ্চলেও বন্যার ঝুঁকি বাড়ছে। গোমতী, মুহুরি, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী ও খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নদীসংলগ্ন এলাকাও সাময়িকভাবে পানির নিচে চলে য

৩ ঘণ্টা আগে

গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

একই সঙ্গে দেশে উৎপাদিত ওষুধের মান নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, দেশে উৎপাদিত ওষুধের মান কোনো অংশেই কম নয়। বেশিরভাগ ওষুধই আন্তর্জাতিক মানের, যা এখন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

৪ ঘণ্টা আগে

সাভারে বিস্ফোরণ: নাহিদের কাছে আরও ‘দায়িত্বশীল মন্তব্য’ চান উপদেষ্টা জাহেদ

নাহিদ ইসলামের বক্তব্য প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এটি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখা যেতে পারে এবং একজন রাজনৈতিক নেতা হিসেবে এমন মন্তব্য করার অধিকার তার রয়েছে। তবে গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন নেতার কাছ থেকে আরও দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করেন তিনি।

৪ ঘণ্টা আগে

সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করা যাবে বিনামূল্যে

দেশের সব সরকারি হাসপাতালগুলোতে এখন থেকে ডেঙ্গু রোগ নির্ণয়ে এনএস১ পরীক্ষা বিনামূল্যে করা হবে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা চালু থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

৪ ঘণ্টা আগে